ফিলিপিন্সের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ পুরো দায় নিলেন দুতার্তে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫

ফিলিপিন্সের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ পুরো দায় নিলেন দুতার্তে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ |
ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে জানিয়েছেন, তিনি তার প্রশাসনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ পুরো দায় গ্রহণ করছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার সময়টিতে এক ফেসবুক পোস্টে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ দায় স্বীকার করেন। রয়টার্স। এই বার্তায় দুতার্তে বলেন, অতীতে যাই ঘটুক না কেন আমি আমাদের আইন প্রয়োগকারী ও সামরিক বাহিনীর সামনে থাকবো। আমি ইতোমধ্যেই এটি বলেছি যে আমি আপনাদের রক্ষা করবো, আমি সবকিছুর জন্য দায়ী থাকবো। আইসিসির মুখোমুখি করতে দুর্তাতেকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে গ্রেফতার করে নেদারল্যান্ডসের হেগ শহরমুখি উড়োজাহাজে তুলে দেওয়ার পর থেকে এটিই তার প্রথম মন্তব্য। তার বিরুদ্ধে ‘মাদকের যুদ্ধে’কয়েক হাজার সন্দেহভাজন মাদক বিক্রেতা ও ব্যবহারকারীকে হত্যার

সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বুধবার হেগে পৌঁছানোর পর দুতার্তেকে হেফাজতে নেয় আইসিসি। ফেসবুকে দুতার্তের ভিডিওটি ইতোমধ্যেই এক কোটিবার দেখা হয়েছে। এতে শুধু দুতার্তেকেই কথা বলতে দেখা যায়, তিনি সাদা একটি শার্ট পরেছিলেন। ভিডিওটি উড়োজাহাজের ভেতরে ধারণ করা বলে মনে হয়েছে। এক বিবৃতিতে আইসিসি বলেছে, দুতার্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে আত্মসমর্পণ করেছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যার অভিযোগে ফিলিপিন্স প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাকে হেগে আইসিসির বিচারকের মুখোমুখি করা হবে বলে বিবৃতিতে বলা হয়েছে। তাকে একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে। দুই মিনিট কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দুতার্তে (৭৯) বলেছেন, এ বিচারে দীর্ঘ সময় লাগতে পারে। কিন্তু আপনাদের বলছি, আমি আমার

দেশের সেবা চালিয়ে যাবো। আমি ঠিক আছি, উদ্বিগ্ন হয়েন না। দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপিন্সের প্রেসিডেন্ট ছিলেন। তার ছয় বছরের ওই মেয়াদে মাদকবিরোধী অভিযানে দক্ষিণপূর্ব এশিয়া দেশ ফিলিপিন্স সরকারি হিসেবেই ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু দেখেছিল। ফিলিপিন্সের মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক জোট (আইসিএইচআরপি) দুতার্তের গ্রেফতারকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ অ্যাখ্যা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন