ফিরছেন মহাকাশে আটকে পড়া দুই নভোচারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫

ফিরছেন মহাকাশে আটকে পড়া দুই নভোচারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ |
মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমিয়েছিলেন মার্কিন দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। কিন্তু তাদের বহনকারী পরীক্ষামূলক ওই মহাকাশযানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায়, আট দিনের সেই যাত্রা ৯ মাসে বদলে যায়। অবশেষে ৯ মাসের বেশি সময় মহাকাশের কারাগারে আটকে থাকার পর এবার তাদের পৃথিবীতে ফেরার পথ সুগম হয়েছে। কয়েকজন নতুন ক্রু নিয়ে স্পেসএক্সের একটি ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙর করেছে। আর তাতেই আটকে পড়া দুই মহাকাশকারীর পৃথিবীতে ফেরার পথ খুলে গেছে। চলতি সপ্তাহের শেষ দিকে ওই দুজন মহাকাশচারীকে নিয়ে পৃথিবীর দিকে রওনা দেবে স্পেসএক্সের ক্যাপসুলটি। নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ এ তথ্য নিশ্চিত করেছেন। নাসা থেকে

সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, স্পেসএক্স ক্রু ড্রাগন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙর করে। এর প্রায় পৌনে দুই ঘণ্টা পর একটি হ্যাচ খুলে যেতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই স্পেসএক্স ক্রু ড্রাগনের সদস্যদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতর ঢুকতে দেখা যায়। তখন শূন্য মাধ্যাকর্ষণের মধ্যেই সবাই সবাইকে জড়িয়ে ধরতে দেখা যায়। বুচ ও সুনিতার সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন নাসার নিক হেগ ও রসকসমসের মহাকাশচারী আলেকজান্ডার গোরবুনভ। আগামী দুই দিন ধরে আন্তর্জাতিক স্টেশনে থাকা কর্মীরা নতুন নোঙর করা সহকর্মীদের কাছে সবকিছু বুঝিয়ে দেবেন। এরপরই তারা পৃথিবীর দিকে রওনা হবেন। তবে নিরাপদে ফিরে আসতে পৃথিবীর আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে তাদের কিছুটা দেরি হতে পারে। গেল বছরের জুনের

শুরুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বুচ ও সুনিতা। পরীক্ষামূলক মহাকাশযান স্টারলাইনারে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারা। স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী বোয়িং এই মহাকাশযানটি বানিয়েছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই যানে করে আর পৃথিবীতে ফিরতে পারেননি বুচ ও সুনিতা। শেষমেশ ওই মহাকাশযানের মিশন কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। যদিও বোয়িং জোর গলায় বারবার জানায়, তাদের স্টারলাইনার নিরাপদ এবং এটিতে করেই বুচ ও সুনিতাকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু নাসা এ নিয়ে সামান্যতম ঝুঁকি নিতে চায়নি। তাই ক্রু রোটেশনের নির্ধারিত সময়েই বুচ ও সুনিতাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় নাসা। তারা কয়েক মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর সেখানে নোঙর করল স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল। আর

তাতে করেই পৃথিবীতে ফিরবেন বুচ ও সুনিতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী