ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
২০২৭ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করায় ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৫তম স্থান থেকে ১৮৩তম স্থানে উন্নীত হয়েছে টিম বাংলাদেশের। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। ১৯৯৬ সালে বাংলাদেশ সর্বোচ্চ ১১০ নম্বরে ছিল। আর ২০১৮ সালে সর্বনিম্ন ১৯৭ নম্বর পর্যন্ত পৌঁছেছিল বাংলাদেশ। ফিফার সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে ৫.৩৫ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। হামজা চৌধুরীর অভিষেকের ম্যাচে জয়ের দারুণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে রুখে দিয়ে পয়েন্ট বেড়েছে ৫.৩৫। মোট ৯০৪.১৬ পয়েন্ট এখন বাংলাদেশের। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ভারতের অবস্থান এখন ১২৭ নম্বরে। ২০২৪ সালের ডিসেম্বরের র‍্যাঙ্কিং প্রকাশের পর থেকে বিশ্বব্যাপী

২৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া এবং দক্ষিণ আমেরিকার দলগুলো ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কনকাকাফ ও উয়েফা অঞ্চলের দলগুলো নিজ নিজ নেশন্স লিগ ও প্রীতি ম্যাচে অংশ নিয়েছে, যার ফলে র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সবমিলিয়ে চলতি মাসে নানা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের ফলে বেশ কয়েকটি দলই র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, যারা গুরুত্বপূর্ণ দুটি জয় পেয়েছে-উরুগুয়ের মাঠে ১-০ এবং ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ৪-১ ব্যবধানে। তবে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। যারা ফ্রান্সকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফরাসিদের হারের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে স্প্যানিশরা। আর

ইংল্যান্ড চতুর্থ এবং ব্রাজিল শীর্ষ পাঁচে অবস্থান ধরে রেখেছে। এ ছাড়া পর্তুগালকে সাতে ঠেলে নেদারল্যান্ডস এক ধাপ এগিয়ে ষষ্ঠ উঠে এসেছে। বেলজিয়াম অষ্টম, ইতালি নবম এবং জার্মানি দশম স্থানে থেকে নিজেদের শীর্ষ দশের অবস্থান বজায় রেখেছে। ক্রোয়েশিয়া দুই ধাপ এগিয়ে একাদশ স্থানে আছে। মরক্কোও এগিয়েছে দুই ধাপ। দ্বাদশ স্থানে থেকে শীর্ষ পর্যায়ের তালিকায় প্রবেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। তবে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার। সাত ধাপ এগিয়ে ১৬২তম স্থানে আছে তারা, যারা এই মাসে সর্বোচ্চ অগ্রগতি অর্জন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী