প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় বোমা হামলা, আহত ১১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ August, ২০২৬

প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় বোমা হামলা, আহত ১১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ August, ২০২৬ |
কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব গ্রহণের মাত্র ছয় দিন আগে শনিবার (১ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে। দেশটির নোর্তে দে সান্তান্দের বিভাগের নিরাপত্তা সচিব জর্জ কুইন্তেরো সাংবাদিকদের জানান, বিস্ফোরণে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন স্বীকার করেনি। ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন কুকুতা এলাকায় ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন), ফার্কের (এফএআরসি) ভিন্নমতাবলম্বী গোষ্ঠী এবং অপরাধী সংগঠন ক্লান দেল গোলফোর তৎপরতা রয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা কুকুতায় পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে

একে 'কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ কলম্বিয়াকে ভয় দেখাতে পারবে না এবং শান্তি ও নিরাপত্তায় বসবাসের জনগণের সংকল্প ভাঙতে পারবে না। ছয় দশকেরও বেশি সময় ধরে কলম্বিয়া সরকার, বামপন্থি বিদ্রোহী গোষ্ঠী, ডানপন্থি আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন অপরাধী চক্রের সংঘাতে জর্জরিত। বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ হওয়ায় মাদক পাচার ও সশস্ত্র সহিংসতা দেশটির অন্যতম বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। আগামী ৭ আগস্ট দায়িত্ব নিতে যাওয়া ডানপন্থী নেতা দে লা এসপ্রিয়েলা বিদ্রোহী গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো

পেত্রো সশস্ত্র সংঘাত নিরসনে সংলাপভিত্তিক নীতি অনুসরণ করেন এবং মাদকবিরোধী অভিযানে ক্ষুদ্র কোকা চাষিদের পরিবর্তে বড় মাদক চক্রগুলোর বিরুদ্ধে অভিযানকে অগ্রাধিকার দেন। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে দে লা এসপ্রিয়েলা আগে সংঘাতপ্রবণ কাওকা বিভাগে সামরিক ঘাঁটিতে শপথ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে সেটি অনুমোদন না পাওয়ায় তিনি রাজধানী বোগোটার সিটি হলে শপথ নেবেন। ওই অনুষ্ঠানে প্রায় ১১ হাজার সেনা ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সূত্র: আলজাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা