‘প্রিয় বন্ধু’কে পাশে নিয়ে পুতিনের শক্তিপ্রদর্শন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ May, ২০২৫

‘প্রিয় বন্ধু’কে পাশে নিয়ে পুতিনের শক্তিপ্রদর্শন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ May, ২০২৫ |
রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ উদযাপনে অংশ নিলেন পুতিনের ‘প্রিয় বন্ধু’ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিবিসি বলছে, কুচকাওয়াজে ছিল নিরাপত্তার কড়াকড়ি, নাটকীয় কূটনৈতিক উপস্থিতি এবং ড্রোনসহ আধুনিক যুদ্ধাস্ত্রের শক্তিপ্রদশন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুষ্ঠানে ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি টেনে বর্তমান ইউক্রেন যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, সত্য ও ন্যায় আমাদের পক্ষে। পুরো দেশ, সমাজ ও জনগণ ইউক্রেনে যুদ্ধে অংশগ্রহণকারীদের সমর্থন করে। শি জিনপিং-এর উপস্থিতিকে পুতিনের জন্য কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, চীন-রাশিয়া সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। প্যারেডে ১০০ জন চীনা সেনা মার্চ করেছেন, আর শি জিনপিং পরেছেন

রাশিয়ার সামরিক গৌরবের প্রতীক ‘সেন্ট জর্জ রিবন’, যা প্রতিবেশী অনেক দেশে নিষিদ্ধ। বিজয় দিবস উপলক্ষে রাশিয়া তিন দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেন তা ‘নাটকীয় প্রদর্শনী’ হিসেবে বর্জন করেছে। কিয়েভ জানিয়েছে, যুদ্ধবিরতির শুরুর পর থেকেই রাশিয়া হাজারো হামলা চালিয়েছে। পাল্টা অভিযোগে রাশিয়া বলেছে, ইউক্রেন শত শত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে তারা প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নিচ্ছে মাত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় বলেন, আমরা এখনই পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত, তবে তা হতে হবে বাস্তব—কোনও ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা বা সশস্ত্র আক্রমণ ছাড়াই। জেলেনস্কি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতি শান্তির পথে একটি বাস্তব পদক্ষেপ হবে। তিনি এই প্রস্তাব নিয়ে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি