প্রাণীদের সঙ্গে মোদির অন্যরকম একদিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

প্রাণীদের সঙ্গে মোদির অন্যরকম একদিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
ভারতের গুজরাটে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংরক্ষণ কেন্দ্র ‘ভানতারা’র উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি একদম কাছ থেকে দেখলেন দেশ-বিদেশ থেকে উদ্ধার করে আনা বন্যপ্রাণীগুলো। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গত মঙ্গলবার ভানতারা উদ্বোধনের পর মোদিকে কখনো দেখা যায় সিংহ শাবকদের দুধ খাওয়াতে, কখনো আবার তিনি পশুদের স্বাস্থ্যপরীক্ষা কীভাবে হয়, তা দেখেন। ভানতারা মুকেশ আম্বানির ছোট ছেলে আকাশ আম্বানির মস্তিষ্ক প্রসূত প্রকল্প। ছোটবেলা থেকে পশুপ্রেমী আকাশই বন্যপ্রাণীর পুনর্বাসনের জন্য ভানতারা তৈরি করেছেন। ভানতারায় বর্তমানে ২ হাজারেরও বেশি প্রজাতির দেড় লাখের বেশি পশুপাখি রয়েছে। তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হাসপাতাল, যেখানে এমআরআই, সিটিস্ক্যান, আইসিইউর ব্যবস্থাও রয়েছে। ভানতারায় গিয়ে নরেন্দ্র মোদি সাদা সিংহ

শাবক, এশিয়াটিক একশৃঙ্গ গন্ডার, স্নো লেপার্ডের শাবককে নিজে হাতে দুধ খাওয়ান। বাঘের বাসস্থানেও যান ভারতের প্রধানমন্ত্রী। বিশালাকার গোল্ডেন টাইগারের মুখোমুখি বসেন তিনি, যাকে সার্কাস থেকে উদ্ধার করে আনা হয়েছে। ওকাপিতেও যান মোদি। সেখানে তিনি শিম্পাঞ্জিকে কোলে নেন। জেব্রাদের মাঝেও হাঁটেন তিনি, খাবার খাওয়ান জিরাফকে। ভানতারার এ উদ্যোগকে সাধুবাদ জানান মোদি। বন্যপ্রাণীগুলো এমন যত্ন সহকারে আশ্রয় দেওয়া এবং এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন