প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫

প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা যে কোনো সময় ইরানে হামলা করতে পারে। মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী দিনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইসরায়েল। মার্কিন সমর্থন ছাড়াই তারা হামলা করবে। এই প্রতিবেদনগুলো এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পারমাণবিক কর্মসূচি হ্রাস করার জন্য একটি কূটনৈতিক চুক্তি নিয়ে অগ্রসর হতে চাইছেন তিনি। যদিও আলোচনাটি প্রায় স্থবির হয়ে পড়েছে বলে খবর বেরোচ্ছে; তবু রোববার (১৫ জুন) ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈঠক হওয়ার দিন ধার্য রয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা ভেস্তে গেলে হামলার হুমকি আগেই দিয়েছেন

ডোনাল্ড ট্রাম্প। তিনি দফায় দফায় জানিয়েছিলেন, ইসরায়েলকে আগ বাড়িয়ে হামলা থেকে বিরত রেখেছেন তিনি। তবে এবার মনে হচ্ছে, ইসরায়েল বড় ধরনের আক্রমণ করতে উদ্ধত। প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইরানের ওপর হামলার কথা বিবেচনা করছে। ক্যাপিটল হিলের একজন সহকারী এবং বিষয়টির সঙ্গে পরিচিত অন্যান্য সূত্র স্কাই নিউজের মার্কিন অংশীদার নেটওয়ার্ক এনবিসি নিউজকে তথ্যের যথার্থতা নিশ্চিত করেছেন। এদিকে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিক কী কারণে এই অপসারণের কারণ তা বলেননি কর্মকর্তারা। তবে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে,

তাদের বলা হয়েছে ইসরায়েল ইরানে অভিযান শুরু করতে প্রস্তুত। তাই অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার (১১ জুন) কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবারও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই কারণেই কিছু আমেরিকানকে এ অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন। সূত্র : এনবিসি নিউজ, নিউইয়র্ক টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু