প্রস্তাবিত হরমুজ চুক্তিতে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান: রয়টার্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬

প্রস্তাবিত হরমুজ চুক্তিতে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান: রয়টার্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬ |
ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে থাকার কথা জানা যাচ্ছে। এই চুক্তি অনুযায়ী, তেহরানকে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরে প্রবেশ করা জাহাজের নিয়ন্ত্রণ দেওয়া হবে। এটি ইরানকে দেওয়া সবচেয়ে বড় ছাড়গুলোর একটি। একজন জ্যেষ্ঠ ইরানি সূত্র ও দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য দিয়েছেন। প্রস্তাবটি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রণালি পুনরায় খোলার চুক্তি আসন্ন। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, তারা কখনোই ইরানকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ দিতে রাজি হবেন না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগে এই প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ছিল। চুক্তিতে ইরান

যদি সত্যিই হরমুজে কর্তৃত্ব স্থাপনের সুযোগ পায়, তাহলে সেটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। অঞ্চলজুড়ে বৃহত্তর কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরান ও ওমান হরমুজ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান বলেছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জাহাজ যাওয়া ও আসা- দুটিই ইরানি জলসীমা দিয়ে হবে। কিছু বিষয় অমীমাংসিত রয়টার্সের সঙ্গে কথা বলা আঞ্চলিক ও ইরানি সূত্রগুলো সতর্ক করে বলেছেন, এখনও কয়েকটি বড় বিষয় অমীমাংসিত রয়ে গেছে। একইসঙ্গে প্রণালি পুনরায় খোলার চুক্তি আসন্ন বলে ট্রাম্পের দেওয়া ইঙ্গিতও তারা নাকচ করে দিয়েছেন। আঞ্চলিক সূত্রগুলো রয়টার্সকে বলেছে, হরমুজের ওপর কোনো না কোনো ধরনের নিয়ন্ত্রণের বিষয়ে এরই মধ্যে ছাড় দেওয়া হয়েছে। তবে নিয়ন্ত্রণের সংজ্ঞা কেমন হবে সে

বিষয়ে এখনও খুঁটিনাটি নির্ধারণ হয়নি। উপসাগরীয় আলোচকেরা বলেছেন, আঞ্চলিক দেশগুলোই জাহাজ তদারকি করবে। যেকোনো ধরনের ফি হতে হবে স্বেচ্ছাসেবামূলক। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার মতে, তেহরান কার্গোর মূল্যের ৫ থেকে ৭ শতাংশ ফি নির্ধারণ করতে চাইছে। ওমান চাইছে এটি ৩ শতাংশ করতে। অপরদিকে যুক্তরাষ্ট্র কোনো ফি আরোপ করতে দিতে চায় না। ইরানি সূত্রটি বলেছেন, আলোচনার টেবিলে থাকা চুক্তির খসড়া অনুযায়ী, প্রণালি দিয়ে উপসাগরের দিকে যাওয়া জাহাজগুলোর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে। বিপরীত দিক থেকে আসা জাহাজের ওপর তেহরানের নিয়ন্ত্রণ থাকবে কি না সেটি মতবিরোধের বড় একটি বিষয়। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, বাণিজ্যিক জাহাজগুলোর যাওয়া এবং আসা- দুটিই যাতে

ইরানের জলসীমার মধ্য দিয়ে হয়, সেভাবে ব্যবস্থা তৈরি করা হয়েছে। ওমানের সঙ্গে আলোচনা মৌলিক সমঝোতায় পৌঁছেছে। এই অগ্রগতি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজায় উদ্ধার ৪০ শিশুসহ ১১২ জনের লাশ দাফন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট মিয়ানমারের গৃহযুদ্ধে শান্তি আলোচনার বিরল সুযোগ তেল-গ্যাসের দাবিতে সচিবালয় অভিমুখে জামায়াত জোটের মিছিল, আটকে দিল পুলিশ আর্থিক প্রতিষ্ঠান খাতের আকার ছোট হয়ে আসছে ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে প্রস্তাবিত হরমুজ চুক্তিতে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান: রয়টার্স অতিরিক্ত বৃষ্টিতে উত্তরাঞ্চলে সবজি-ফসলের ক্ষতি, হঠাৎ সরবরাহ ঘাটতিতে বেড়েছে দাম ৯ দৃশ্য ও সংলাপে কাটছাঁটের পর আওয়ারাপান-২ পেল ১৬ প্লাস সার্টিফিকেট সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী শান্তা-মেহেদীসহ ৬ জন কারাগারে প্রভাষক পরিচয়ে এইচএসসির উত্তরপত্র দেখেন অফিস সহকারী সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন ৭৭ শতাংশ বেড়েছে সরকারের ব্যাংকঋণ, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা বেশি অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজি ও নিপীড়ন, যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার জুলাই খাতে আরেক মহাদুর্নীতি: ৩৬ জুলাই আবাসন প্রকল্পে নির্মাণ-কেনাকাটায় ব্যয় ৪৫ গুণ বেশি! দেশের মানুষের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করলেন শেখ হাসিনা খেলার মাঠ থেকে সরাসরি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে, অন্যরকম ‘অলরাউন্ডার’ সাকিব