প্রবাসীর স্ত্রীকে হোটেলে রাত কাটানোর প্রস্তাব পুলিশ কর্মকর্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

প্রবাসীর স্ত্রীকে হোটেলে রাত কাটানোর প্রস্তাব পুলিশ কর্মকর্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মুবিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী অভিযোগ করে বলেন, কয়েক দফা আর্থিক লেনদেনের পরও এএসআই মুবিন কক্সবাজারের আবাসিক হোটেলে রাত্রিযাপনের জন্য তাকে প্রস্তাব দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার রাতে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর একদল দুর্বৃত্ত প্রবাসীর স্ত্রীর মালিকানাধীন জমির বেড়া ও ঘরবাড়ি ভাঙচুর করে। আতঙ্কিত প্রবাসীর পরিবার ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চায়। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মুবিন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার নামে ১২ হাজার টাকা নেন। এরপরে ১৮ অক্টোবর বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে

সুষ্ঠু বিচারের আশ্বাসে কক্সবাজারের হোটেলে দেখা করতে কু-প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় নিয়মিত বিরতিতে ফোন দিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০ অক্টোবর ফাঁড়িতে গেলে এএসআই মুবিন ২৫ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগীকে ১৫ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। বাকি টাকার জন্য তাকে বারবার ফোন করেন এবং অনৈতিক প্রস্তাব দেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই মুবিন দাবি করেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার কোনো কথোপকথন হয়নি। তবে ভুক্তভোগী নারীর কাছে মুঠোফোনের মেসেজ ও অন্যান্য প্রমাণ রয়েছে বলে জানা গেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং

অভিযোগ প্রমাণিত হলে এএসআই মুবিনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড