প্রথম রোজার সেহরি ঠিক মতো খেতে পারেননি গাজাবাসী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ March, ২০২৫

প্রথম রোজার সেহরি ঠিক মতো খেতে পারেননি গাজাবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ March, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার শুরু হয় পবিত্র রমজান। এদিন রাতে প্রথম সেহরি খাওয়ার প্রস্তুতি নেন তারা। তবে ঠাণ্ডা আবহাওয়া ও বৃষ্টির কারণে ঠিকমতো সেহরি খেতে পারেননি গাজাবাসী। বার্তাসংস্থা আনাদোলো শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, রমজানের প্রথম রাতটি ছিল দুর্ভোগপূর্ণ। যখন সাধারণ মানুষ সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই বাগড়া দেয় বৃষ্টি। এতে তাদের অস্থায়ী তাঁবুতে পানি জমে যায়, ভিজে যায় ব্যক্তিগত জিনিসপত্র। বৃষ্টির পানি থেকে বাঁচতে তাঁবু থেকে বের হলেও, অন্য কোথাও আশ্রয় নেওয়ার মতো জায়গা ছিল না এসব মানুষের। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ছিল সীমাহীন। যারা বিধ্বস্ত বাড়িঘরে ফিরে গেছেন তারাও পড়েছেন দুর্ভোগে। ভাঙা দেয়াল ও ছাদের মধ্য দিয়ে

বৃষ্টির পানি আসায় তাদের রাতটি বেশ খারাপ যায়। দখলদার ইসরাইলের সঙ্গে গত ১৯ জানুয়ারি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়। চুক্তি অনুযায়ী, গাজায় কয়েক হাজার অস্থায়ী বাড়ি প্রবেশের কথা ছিল। কিন্তু ইহুদিবাদী ইসরাইল এ কথা রাখেনি। ফলে সাধারণ মানুষকে এখনো অস্থায়ী তাঁবুতে থাকতে হচ্ছে। যেগুলো একটু বৃষ্টি এলেই তলিয়ে গিয়ে তৈরি করছে দুর্ভোগ। ওই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ হয়। তবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এখনো কাটেনি। তা সত্ত্বেও নিজেদের যতটুকু সামর্থ আছে, সেটি দিয়েই পবিত্র এ মাসকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন তারা। কিন্তু বৃষ্টির কারণে এখন সমস্যায় পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। এছাড়া ইসরাইলের অবরোধের কারণে গাজাবাসী সব খাবারও ঠিকমতো পান না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়