প্রথম ভাষণ মসজিদেই দিলেন আল জুলানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪

প্রথম ভাষণ মসজিদেই দিলেন আল জুলানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪ |
সিরিয়া থেকে বাশার আল আসাদকে হটিয়ে প্রথমবারের মতো মসজিদে ভাষণ দিয়েছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মেদ আল জুলানি। এ জয়ের জন্য তিনি সবাইকে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানোর আহ্বান করেছেন। জুলানি বলেন, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করেন না। এই জয় গোটা সিরিয়াবাসীর জয়। দেশটির দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। আসাদ পালিয়েছেন বলে জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। তবে তিনি কোন দেশে গেছেন তা জানা যায়নি। ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মেদ আল জুলানি রাজধানী দামেস্কের উমায়েদ মসজিদে ভাষণে দেওয়া বক্তব্যে বলেছেন, এ জয় সব সিরিয়ানদের জয়। আসাদ সরকার হাজারো সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে।

আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি। বিদ্রোহী এ গোষ্ঠী ইতোমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওসহ সব প্রতিষ্ঠান দখলে নিয়েছে। টিভিতে সর্বপ্রথম খবরে প্রচার করা হয়েছে, স্বৈরাচার বাশার আল আসাদের কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে। হায়াত তাহরির আল শামের নেতা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আবু মোহাম্মদ আল-জুলানি বলেছেন, পেছনে ফেরার কোনো জায়গা নেই। ভবিষ্যৎ আমাদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু