প্রথমবার ১ লাখ ১০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫
     ৮:৩১ পূর্বাহ্ণ

প্রথমবার ১ লাখ ১০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৮:৩১ 122 ভিউ
নতুন মাইলফলক গড়ল বিটকয়েন। গতকাল প্রথমবারের মতো এ ক্রিপ্টোকারেন্সির দাম ১ লাখ ১০ হাজার ডলার ছাড়িয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্র সিনেটে গুরুত্বপূর্ণ স্টেবলকয়েন বিলের অগ্রগিতর প্রভাব পড়ে বাজারে। খবর আনাদোলু। সংশ্লিষ্ট সংস্থা কয়েনমার্কেটক্যাপের তথ্যানুযায়ী, গতকাল দুপুরে ক্রিপ্টোকারেন্সির বৈশ্বিক বাজারের আকার ২ লাখ ২০ হাজার কোটি ডলারে পৌঁছে। এর মধ্যে বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনও রয়েছে, যার মূল্য সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়ে রেকর্ড ১ লাখ ১১ হাজার ৮৬০ ডলারে পৌঁছে। সপ্তাহজুড়ে প্রায় ৮ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম। পরে অবশ্য দাম কিছুটা কমে আসে। গতকাল দুপুর নাগাদ বিটকয়েনের দাম ১ লাখ ১০ হাজার ৮৪০ ডলারে পৌঁছে এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় লেনদেনের পরিমাণ

ছিল প্রায় ৯ হাজার ১৯০ কোটি ডলার। এর আগে জানুয়ারিতে বিটকয়েনের সর্বোচ্চ মূল্য ছিল ১ লাখ ৯ হাজার ২৮৮ ডলার। এর পর থেকে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠলে এর চাপ পড়ে ক্রিপ্টোকারেন্সির বাজারে। প্রতিবেদন অনুসারে, সামগ্রিকভাবে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রিপ্টোকারেন্সির মূল্যবৃদ্ধির পাশাপাশি চলতি মাসে ডিজিটাল সম্পদে ঊর্ধ্বগতি দেখা গেছে। এর পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নীতিগত পরিবর্তন এবং ওয়াশিংটন-বেইজিং বাণিজ্য সম্পর্কের অস্থায়ী উন্নতি ভূমিকা রেখেছে। স্টেবলকয়েন সংক্রান্ত আইন ‘জিইএনআইইউএস অ্যাক্ট’-এর অগ্রগতিকে ক্রিপ্টোকারেন্সি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে দেখা হচ্ছে, যা একটি তুলনামূলকভাবে সহানুভূতিশীল নিয়ন্ত্রক পরিবেশের ইঙ্গিত দেয়। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ক্রিপ্টোকারেন্সিকে গুরুত্বের সঙ্গে স্থান দেন। ওই সময় যুক্তরাষ্ট্রকে ‘ক্রিপ্টোর

রাজধানী’ হিসেবেও অভিহিত করেন। সেই সূত্রে নির্বাচনে তার বিজয়ের পর ফুলেফেঁপে ওঠে বাজারটি। গত ডিসেম্বরে বিটকয়েনের দাম প্রথমবারের মতো ১ লাখ ডলার ছাড়িয়ে যায়। শিগগিরই কংগ্রেসে জিইএনআইইউএস অ্যাক্টের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। সেখানে পাস হলে বিলটি অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ