প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে আক্রান্ত রোগীর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে আক্রান্ত রোগীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় প্রথমবারের মতো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার লুইজিয়ানার স্বাস্থ্যবিভাগ এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বার্ড ফ্লু ছাড়াও রোগীর শরীরে অন্যান্য রোগের উপসর্গ ছিল। তবে এ নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৬৫ বছর বয়সি ওই রোগী। তখন বার্ড ফ্লুর এইচ৫এন১ নামের ধরণাটিকে গুরুতর হিসেবে ঘোষণা দেয় দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। লুইসিয়ানার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, যদিও সাধারণ মানুষের জন্য বর্তমান অবস্থা গুরুতর নয়; তবে যারা পাখি, হাঁস-মুরগি বা গরু

নিয়ে কাজ করেন তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এছাড়া যারা বিনোদনমূলক সংস্পর্শে অভ্যস্ত তাদেরও ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। তারা নিশ্চিত করেছে যে রোগী এইচ৫এন১ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। বন্য পাখির সংস্পর্শে ওই রোগটি তার শরীরে প্রবেশ করে। এতে আরও বলা হয়েছে, এই অঞ্চলে এখনো পর্যন্ত ওই রোগী ছাড়া অন্য কারোও শরীরে এইচ৫এন১ ধরণের কোনো উপসর্গ পাওয়া যায়নি। বার্ড ফ্লুর বিশেষ এই ধরণটির ওপর নজরদারি এবং এ বিষয়ে গবেষণার জন্য ৩০৬ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল বাইডেন প্রশাসন। তাদের বিরুদ্ধে সমালোচনা উঠলে ওই তহবিল ঘোষণা করেন তারা। এমন সতর্কতা সত্ত্বেও বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডব্লিউএইচও- এর তথ্য মতে, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত মোট ২৪টি দেশের ৯৫০ জনের শরীরে বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। চীন ও ভিয়েতনামে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প