পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব, ‘গুলিতে’ বিএনপি কর্মী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫

পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব, ‘গুলিতে’ বিএনপি কর্মী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ |
নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির এক পক্ষের হামলায় অন্য পক্ষের একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাছনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে সফু (৪০)। তিনি আব্বাসনগর গ্রামের মৃত তারাব উদ্দিনের ছেলে। স্থানীয় একটি স মিলে কাঠ কাঁটার কাজ করতেন সফু। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান (রাশেদ) আসন্ন ঈদ উপলক্ষে দুর্গাপুরে শুভেচ্ছা পোস্টার ও ছোট ছোট বিলবোর্ড পাঠান। তার কর্মী-সমর্থকেরা বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগাতে থাকে। দুর্গাপুর পৌরসভার পুলিশ মোড় এলাকায় বিলবোর্ড টানানোর সময় একই রাজনৈতিক দলের প্রতিপক্ষরা বাধা দেন। হামিদুর

রহমান বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে লিখিতভাবে জানান। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। রাত সাড়ে ৮টার দিকে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে এক দল লোক আব্বাসনগর গ্রামে গিয়ে হামিদুর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা আব্বাসনগর বাজারেও হামলা ও ভাঙচুর করে। হামলায় হামিদুর রহমানের ভাতিজা সফু প্রাণ হারান। এ সময় আরও অন্তত ছয়জন আহত হন। মৃতের স্বজনদের অভিযোগ, মোটরসাইকেল ও একটি পিকআপে করে দেশিয় অস্ত্র নিয়ে এসে হামলা চালানো হয়। একপর্যায়ে তারা গুলি ছোঁড়ে। পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সফু মারা যান। হামিদুর রহমানের ভাতিজা শাকিল বলেন, ‘বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পৌরসভার পুলিশ মোড় এলাকায় বিলবোর্ড টানাতে গেলে কিছু লোকজন বাধা দেয়। তারা আমাদের ৪০টি

বেলবোর্ড ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এরপর আমরা থানায় লিখিত অভিযোগ দেই। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাতে আমাদের বাড়িঘরে হামলা ও আমার চাচাতো ভাই সফুকে গুলি করে হত্যা করা হয়।’ দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘গুলির ঘটনা ঘটেছে কি না তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং পা দেখেই ধরা পড়বে হার্টের বিপদ, যেভাবে বুঝবেন সতর্ক সংকেত প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে আরও ৪ জেলায় বন্যার আভাস পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা ডিসি সম্মেলন শুরু রোববার, প্রধান বিষয়গুলো যা থাকছে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য সময় নিয়ে যা জানা গেল অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি! পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জনম জিরাতি সুখ অভিনয় ও চিত্রনাট্যে এআই নিষিদ্ধ করল অস্কার মদ্যপান ত্যাগ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: টম হল্যান্ড জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস