পৃথিবীর কেন্দ্রে রয়েছে স্বর্ণের বিশাল ভান্ডার! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫
     ৯:১১ পূর্বাহ্ণ

পৃথিবীর কেন্দ্রে রয়েছে স্বর্ণের বিশাল ভান্ডার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ | ৯:১১ 111 ভিউ
প্রায় ৬ হাজার ৪০০ কিলোমিটার গভীরে পৃথিবীর কেন্দ্র, যা একটি প্রজ্বলিত অগ্নিগোলক। পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় সাড়ে ৫ হাজার ডিগ্রি সেলসিয়াস। গলিত লোহা ও নিকেল পৃথিবীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র তৈরি করে। তবে সম্প্রতি আগ্নেয়গিরির শিলা বিশ্লেষণ করে জার্মানির গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর কেন্দ্রে স্বর্ণের বিশাল ভান্ডার রয়েছে। কেন্দ্র থেকে বিভিন্ন ছিদ্রের মাধ্যমে কিছু স্বর্ণ ভূপৃষ্ঠের দিকে উঠে আসছে। শুধু স্বর্ণ নয়, অনেক মূল্যবান ধাতুও কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে চলে আসছে। বিজ্ঞানীদের তথ্যমতে, হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরির শিলা বিশ্লেষণ করে স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতু রুথেনিয়ামের খোঁজ পাওয়া গেছে। ভূপৃষ্ঠের প্রায় ২ হাজার ৯০০ কিলোমিটার নিচে থাকা কঠিন শিলার নিচে পৃথিবীর ৯৯ দশমিক ৯৯

শতাংশের বেশি স্বর্ণ চাপা পড়ে আছে। গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়ন বিজ্ঞানী নিলস মেসলিং বলেন, প্রাথমিক ফলাফল প্রকাশের পরই আমরা ধারণা করছিলাম, স্বর্ণের খোঁজ পেয়েছি। এখন নিশ্চিতভাবে আমরা বলতে পারছি, স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতু পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ওপরের দিকে চলে আসছে। গবেষণায় দেখা গেছে, কেন্দ্র থেকে কিছু মূল্যবান ধাতুসমৃদ্ধ উপাদান ধীরে ধীরে ওপরের পৃথিবীর আবরণের দিকে চলে আসছে। বিজ্ঞানীরা হাওয়াই থেকে প্রাপ্ত লাভায় অস্বাভাবিক আইসোটোপিক গঠনসহ রুথেনিয়ামের ক্ষুদ্র চিহ্ন খুঁজে পেয়েছেন। নতুন অনুসন্ধান প্রমাণ করছে, পৃথিবীর কেন্দ্র থেকে ধাতব পদার্থ নির্গত হচ্ছে। গবেষণায় পৃথিবীর পাথুরে আবরণের তুলনায় ধাতব কেন্দ্রে রুথেনিয়ামের পরিমাণ কিছুটা বেশি পাওয়া গেছে। এই রুথেনিয়াম প্রায় ৪৫০ কোটি বছর আগে স্বর্ণ

ও অন্যান্য মূল্যবান ধাতুর সঙ্গে পৃথিবীর কেন্দ্রে আটকে যায়। সূত্র: ডেইলি মেইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া