‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে তার দেশ পূর্ণ সামরিক শক্তি দিয়ে তার জবাব দেবে। সোমবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের মধ্যে যখন উত্তেজনা চরমে পৌঁছেছে, ঠিক সেই সময়ে এই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। পহেলগাঁওয়ের ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে আসছে। তবে পাকিস্তান ওই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপা উত্তেজনা

ও পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকে। ইসলামাবাদ দাবি করেছে, তাদের কাছে ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য’ রয়েছে—যা ইঙ্গিত করে যে, ভারত সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে। আর এতেই দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা বেড়েছে। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে অনুষ্ঠিত ১৫তম ন্যাশনাল ওয়ার্কশপ বেলুচিস্তান-এ অংশগ্রহণকারীদের উদ্দেশে জেনারেল মুনির বলেন, ‘পাকিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি চায়। তবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে জাতীয় মর্যাদা ও জনগণের কল্যাণ রক্ষায় আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব’। তিনি এ সময় বেলুচিস্তানের আর্থসামাজিক উন্নয়নের ওপর সরকারের জোর গুরুত্বের কথা তুলে ধরেন। সেনাপ্রধান বলেন, সরকারের অনেকগুলো প্রকল্প ইতোমধ্যেই সুফল দিতে শুরু করেছে। জেনারেল মুনির বলেন, বেলুচিস্তানে বিদেশ-প্ররোচিত সন্ত্রাসবাদ এখনো সবচেয়ে বড় হুমকি। যারা সহিংসতা উসকে

দিতে চায় ও এই প্রদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ‘ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না’। তিনি বলেন, ‘যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বেলুচ পরিচয়ের নামে বিভ্রান্তিকর ও হিংসাত্মক এজেন্ডা চালিয়ে যাচ্ছে, তারা বেলুচ মর্যাদার প্রতি অপমান’। সেনাপ্রধান জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম, জাতি, বা গোষ্ঠী নেই—এবং তা প্রতিহত করতে হবে জাতীয় ঐক্য নিয়ে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো জনগণের পূর্ণ সমর্থন নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। সূত্র: জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা