ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
পিস্তল ঠেকিয়ে মালিকানা নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানায় যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী মামলাটি করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সারোয়ার গোলাম চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে এ মামলাটি করা হয়। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের সিলেট স্ট্রাইকার্সের সহ-মালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার
স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়। মামলায় মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, কে এম রাসেল, বাবলুসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তাসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এতে মাশরাফি বিন মর্তুজাকে এক নম্বর আসামি করা হয়েছে।