ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার
মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের
তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’
পিস্তল গুলি রেখে পালাল বিএনপি নেতার ভাতিজা
কুমিল্লায় নিরাপত্তারক্ষীর কক্ষে নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল এবং গুলি রেখে পালিয়েছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবের ভাতিজা সরকার মুস্তাফিজুর রহমান ওয়াফি।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও ওয়াফিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় নিরাপত্তা প্রহরীর বিছানার নিচে অস্ত্র ও গুলি রাখা ছিল।
জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ স্বীকার করেছেন, বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক
সম্পাদক ও নগরীর ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাতিজা সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি পিস্তলটি তার কক্ষে রেখে পালিয়ে যান। ওই সময় ওয়াফির সঙ্গে আরও দুই সহযোগী ছিলেন। এদিকে অস্ত্র উদ্ধারের পর থেকে ওয়াফিসহ তার সহযোগীদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। পলাতক সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি ওই ভবনের ৫নং ফ্ল্যাটে বসবাস করতেন। তার বাবার নাম এএসএম মোহসিন সরকার।