পা ভেঙে দুই ভাইকে গুলিভর্তি পিস্তলসহ পুলিশে দিলেন যুবদল নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫
     ১০:১৯ অপরাহ্ণ

পা ভেঙে দুই ভাইকে গুলিভর্তি পিস্তলসহ পুলিশে দিলেন যুবদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ | ১০:১৯ 116 ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সোর্স রহিম আহমেদ শান্ত ও তার ছোট ভাই রাসেদ আহমেদ হৃদয়কে গণপিটুনি দিয়ে গুলিভর্তি পিস্তলসহ ডিবি পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় এক যুবদল নেতা। সোমবার বিকালে ফতুল্লার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই ভাই ফতুল্লার পাগলা শাহীবাজার আকনগলির রাজ্জাক মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৮ সালে রহিম আহমেদ শান্ত জেলা ডিবি ও ফতুল্লা থানা পুলিশের সোর্স ছিলেন। এতে পাগলা এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গলার কাটা হয় শান্ত। ওই সময় ১৭ এপ্রিল মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুকযুদ্ধে কুতুবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাকসুদুল ইসলাম লিখন গুলিবিদ্ধ হয়ে বাম পা হারান। এ ঘটনার মূলহোতা হিসেবে পুলিশ সোর্স শান্তকে দায়ী করেন লিখন।

তখন লিখনের বিরুদ্ধেও ফতুল্লা ও কদমতলী থানায় মাদকসহ একাধিক মামলা ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর শান্ত ও তার ভাই হৃদয় আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুরে তারা বাসায় গেলে লিখন দলবল নিয়ে তাদের ধরে এনে শান্তকে গণপিটুনি দিয়ে হাঁটুর নিচে দুই পায়ে মারাত্মক আঘাত করে রক্তাক্ত করেন। তারপর জেলা ডিবি পুলিশে খবর দিলে সঙ্গীয় ফোর্সসহ অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী ঘটনাস্থলে গিয়ে শান্ত ও হৃদয়কে গুলিভর্তি পিস্তলসহ আটক করেন। মাকসুদুল ইসলাম লিখন বলেন, দুপুরে লোকজন নিয়ে বাসায় ফেরার পথে তাকে গুলি করার চেষ্টা করেন রাসেদ আহমেদ হৃদয়। এ সময় তার সঙ্গে থাকা লোকজন ধাওয়া করে হৃদয়কে গুলিভর্তি পিস্তলসহ আটক করেন। পরে

খবর পেয়ে তার ভাই শান্ত এসে হৃদয়কে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে স্থানীয় জনতা মারধর করেন। তখন খবর পেয়ে ডিবি পুলিশ এসে তাদের নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী বলেন, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ আদর্শনগর এলাকায় এসে শান্ত ও হৃদয়কে দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ আটক করি। তাদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আরও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম