পালটাপালটি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত ও পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

পালটাপালটি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত ও পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
সাম্প্রতিক উত্তেজনার জেরে উভয় দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরেক দফা বাড়িয়েছে ভারত ও পাকিস্তান। শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর দ্য ডনের। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী ২৪ জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময় পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় কোনও বিমান প্রবেশ করতে পারবে না। এদিকে, পাকিস্তানের এমন ঘোষণার পর ভারতের বেসামরিক বিমান চলাচল

কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে। কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে চরম অবনতির পর গত মাসে আকাশসীমা ব্যবহারের ওপর পাল্টাপাল্টি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর শুক্রবার প্রথম দফায় উভয় দেশই সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা দিয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করাসহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং ভিসা

স্থগিতসহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত