ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ
শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি
গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র
সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা
পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি ভূমিকম্পের আতঙ্কের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে খনি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।
খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে পরপর ভূমিকম্প অনুভূত হওয়া এবং প্রাণহানির ঘটনায় খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। একপর্যায়ে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশ কর্তৃপক্ষের পরামর্শে খনি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার সকালে শিফটে খনির শ্রমিকরা ভূ-অভ্যন্তরে কাজে নামার সময় দ্বিধা প্রকাশ করলে খনি কর্তৃপক্ষ তা দ্রুত পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছার সঙ্গে সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়।
মধ্যপাড়া পাথর খনি এমডি
ডিএম জোবায়েদ হোসেন বলেন, ভূমিকম্পের আতঙ্কের কারণে খনি বন্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএম জোবায়েদ হোসেন বলেন, ভূমিকম্পের আতঙ্কের কারণে খনি বন্ধ ঘোষণা করা হয়েছে।



