পারমাণবিক উপাদান পাচারের আঁতুড়ঘর ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

পারমাণবিক উপাদান পাচারের আঁতুড়ঘর ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
ভারত-পাকিস্তান গোলাবারুদের উত্তাপ শেষ হতেই চাঙা হয়ে উঠেছে দুদেশের ‘শীতল যুদ্ধ’। রণাঙ্গনে বিরতির পর পালটাপালটি অভিযোগ-দোষারোপে চলছে নতুন বাগ্যুদ্ধ। পাকিস্তানকে দায়িত্বজ্ঞানহীন পরমাণু রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্রসম্ভারকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার দাবিও জানিয়েছেন তিনি। অন্যদিকে চুপ নেই পাকিস্তানও। পালটা অভিযোগ তুলে বলেছে, পারমাণবিক উপাদান পাচারের আঁতুরঘর ভারতই। আরও দাবি করেছে, ভারতের ভেতরে এক বিপজ্জনক ‘কালোবাজারি নেটওয়ার্ক’ সক্রিয় যা বিশ্বনিরাপত্তার জন্য হুমকি। যুদ্ধের ময়দান ছেড়ে দুই দেশের এ দ্বন্দ্ব উদ্বিগ্ন বিশ্ব। এএফপি। পেহেলগামে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার

শ্রীনগরে সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রশ্ন তুলে বলেছেন, ‘একটি দায়িত্বহীন ও উগ্র রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র কতটা নিরাপদ? সেটি নিয়ে বিশ্বকে ভাবতে হবে।’ পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আইএইএর সরাসরি নজরদারিতে আনা উচিত বলেও দাবি করেছেন তিনি। এর কয়েক ঘণ্টা পরেই পালটা জবাব দেয় পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ধরনের মন্তব্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষা ও প্রতিরোধমূলক সক্ষমতা নিয়ে ভারতের হতাশা ও নিরাপত্তাহীনতা প্রকাশ করে।’ পাকিস্তানের দাবি, যদি সত্যিই উদ্বেগের কিছু থাকে তবে তা ভারতেই। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় উপাদানের চুরি এবং অবৈধ লেনদেনের ঘটনা বারবার ঘটেছে। যা একটি সক্রিয় কালোবাজারের

অস্তিত্বের ইঙ্গিত দেয়।’ গত বছর ভারতের দেরাদুন শহরে পাঁচ ব্যক্তি ধরা পড়ে। যাদের কাছ থেকে ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্র (বিএআরসি) থেকে চুরি হওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্র উদ্ধার করা হয়। পরে আরেকটি দল ধরা পড়ে যাদের কাছে ক্যালিফোর্নিয়াম নামক অত্যন্ত তেজস্ক্রিয় ও বিষাক্ত উপাদান ছিল। যার বাজারমূল্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার। এছাড়া ২০২১ সালেও ক্যালিফোর্নিয়াম চুরির তিনটি ঘটনা রেকর্ড করা হয়। পাকিস্তান বলেছে, এ ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে, ভারত পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এ পরিপ্রেক্ষিতে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায় এবং আইএইএর কাছে আহ্বান জানিয়েছে, ভারতের পারমাণবিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হোক। একই সঙ্গে,

ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রসী হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার জেরে শুরু হয় ভারত-পাকিস্তান যুদ্ধ। ৭ মে থেকে ১০ মে পর্যন্ত টানা চার দিন পালটা-পালটি হামলার পর অবশেষে যুদ্ধবিরতি হয় দুই দেশে। তবে যুদ্ধবিরতি হলেও এখনো দুই দেশের উত্তেজনা তুঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান