পারমাণবিক ইস্যুতে ইউরোপ-ইরান আলোচনা শুক্রবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

পারমাণবিক ইস্যুতে ইউরোপ-ইরান আলোচনা শুক্রবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
ব্রিটেন, ফ্রান্স, জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা শুক্রবার (২০ জুন) জেনেভায় পারমাণবিক ইস্যু নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। খবর এএফপির। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের ক্রমাগত হামলা এবং তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপের মতো পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো উত্তেজনা কমানোর আহ্বান জানানোর পরপরই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আগামী শুক্রবার আমরা ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে জেনেভায় বৈঠকে বসবো। ইউরোপীয় কূটনীতিকরাও আলাদাভাবে পরিকল্পিত এই আলোচনার কথা নিশ্চিত করেছেন। এরমধ্যে রয়েছেন, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল ব্যারট, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এবং ইইউয়ের

পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি আজ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ইরান ইস্যু নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে অবস্থান করছিলেন। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাতে তিনি ইরানে হামলার বিষয়টি বিবেচনা করছেন। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং ইইউ- এই সব কয়টি দেশ ও সংস্থা ২০১৫ সালে ইরানের সঙ্গে আণবিক চুক্তি স্বাক্ষরকারী হিসেবে ছিল। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদেই এই চুক্তি থেকে বেরিয়ে যান। ইরান পারমাণবিক বোমা তৈরি করবে না, বিষয়টি নিশ্চিত করার পরপর ইইউ দেশগুলোর প্রতিনিধি কাজা কালাস বলেছেন, সংঘাতময় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আলোচনাই সবচেয়ে ভালো উপায় হতে পারে আর এজন্য কূটনৈতিক তৎপরতায় জোর দিতে হবে। গত শুক্রবার ইসরায়েল

ইরানে হামলা শুরু করার পর থেকেই ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল ব্যারট ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে পরিস্থিতি নিয়ে যোগাযোগ বজায় রেখে চলছেন। বৃহস্পতিবার (১৯ জুন) ব্যারট প্যারিসে বলেন, ইউরোপের এই তিন দেশ তাদের বিশ্বসযোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, ইরান পারমাণবিক ইস্যুতে আলোচনা শুরু করতে ইচ্ছুক। ইসরায়েল ইরানে হামলা শুরু করে এই যুক্তি দেখিয়ে যে, দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছে। ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে যা তাদের জন্য ২০১৫ সালের চুক্তি অনুসারে বেঁধে দেওয়া সীমার চাইতে অনেক বেশি। তবে এখনো তারা ৯০ শতাংশ সমৃদ্ধকরণের সক্ষমতা থেকে অনেক পিছিয়ে আছে। পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা

অর্জনের জন্য ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যবস্থা থাকতে হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি