পাকিস্তানে হামলা: ব্রিফিংয়ে আসা ভারতের দুই নারী সম্পর্কে যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫

পাকিস্তানে হামলা: ব্রিফিংয়ে আসা ভারতের দুই নারী সম্পর্কে যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ |
কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুক হামলার জবাবে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এতে ৮ জন নিহত ও কমপক্ষে ৩৫ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের সরকারি ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর যে দুই নারী অংশ নেন, সোফিয়া কুরেশি তাদের একজন। অন্যজন উইং কমান্ডার ব্যোমিকা সিং। কীভাবে কখন পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানে ‘সন্ত্রাসী গোষ্ঠী’র ঘাঁটি ভারতীয় বাহিনী গুঁড়িয়ে দেয়, সোফিয়া ও ব্যোমিকা তার বিবরণ দেন। সেই থেকে দুই নারীর পরিচয় নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। ভারতীয় গণমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হয়, ভারত এর মাধ্যমে পেহেলগাম হামলায় স্বামী হারানো নারীদের প্রতি সহমর্মিতার

বার্তা দিতে চেয়েছে বলে মনে করা হচ্ছে। এনডিটিভির খবরে বলা হয়, সন্ত্রাসী হামলায় স্বামীহারা নারীদের প্রতি সম্মান জানাতে ‘অপারেশন সিঁদুর’ নাম এবং ব্রিফিংয়ের নেতৃত্বে নারী কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে। এটিকে শক্তিশালী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছে ভারতের জনসাধারণ। ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর পর বক্তব্য দেন কর্নেল সোফিয়া কুরেশি। তিনি বলেন, ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসে তাদের জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে সন্ত্রাসী লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়েছিল। এ সময় পাকিস্তানে কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। এই অভিযানে ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে।’ উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, ‘ভারত তার প্রতিক্রিয়ায় যথেষ্ট সংযম দেখিয়েছে। তবে পরিস্থিতি আরও বাড়ানোর জন্য পাকিস্তানের

যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত।’ ৩৫ বছর বয়সী কর্নেল সোফিয়া কুরেশি ভারতের সেনাবাহিনীর অন্যতম শীর্ষ নারী কর্মকর্তা। বর্তমানে তিনি কর্মরত সিগন্যাল কর্পসে, যা সেনাবাহিনীর সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে। তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একাধিক অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। সেনা জীবনের শুরুতেই তিনি ইতিহাস গড়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২০ সালে এক বার্তায় সোফিয়া সম্পর্কে জানিয়েছিল, ২০১৬ সালে তিনি ১৮টি দেশের উপস্থিতিতে সামরিক মহড়া ‘এক্সারসাইজ ফোর্স ১৮’–এ ৪০ সদস্যের ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তখন তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা। বহুজাতিক মহড়ার ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া প্রথম নারী কর্মকর্তা তিনিই। সোফিয়া কুরেশির শান্তিরক্ষা সংক্রান্ত অভিজ্ঞতাও বিস্তৃত। ২০০৬

সালে তিনি কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এই অভিজ্ঞতাই পরবর্তীকালে তাকে আন্তর্জাতিক মহড়ায় নেতৃত্বের জন্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়। একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, দেশের একাধিক শান্তিরক্ষী প্রশিক্ষকের মধ্যে থেকে সোফিয়াকে বাছাই করা হয়েছিল তার দক্ষতার ভিত্তিতে। তার পারিবারিক ইতিহাসেও সেনাবাহিনীর দৃঢ় উপস্থিতি রয়েছে। তার দাদা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সদস্য, এবং তার বিয়েও হয়েছে এক সেনা পরিবারে। উইং কমান্ডার ব্যোমিকা সিং ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একজন হেলিকপ্টার পাইলট। তিনি ন্যাশনাল ক্যাডেট কোরে (এনসিসি) যোগদান করেন এবং পরবর্তীতে প্রকৌশল বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর তিনি ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন লাভ করেন। উইং কমান্ডার ব্যোমিকা সিং ‘চেতক’

ও ‘চিতার’ মতো হেলিকপ্টার ভারতের দুর্গম এলাকা, যেমন জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের অত্যাধিক উচ্চতায় পরিচালনা করেছেন। তিনি বহু উদ্ধার অভিযানেও অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?