পাকিস্তানে হামলার ভুয়া ভিডিও প্রচার, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫

পাকিস্তানে হামলার ভুয়া ভিডিও প্রচার, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ |
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে অতিরঞ্জিত ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এমন প্রেক্ষাপটে এবার বিতর্কের কেন্দ্রে এসেছেন ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্য হিন্দুর পররাষ্ট্র বিষয়ক সম্পাদক স্ট্যানলি জনি। সম্প্রতি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক রিটুইটে তিনি এমন একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দাবি করা হয়েছিল- ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের বন্দরনগরী করাচিতে হামলা চালিয়েছে। ভিডিওটির ভাষ্য দেখে অনেকেই ধরে নেন, এটি বাস্তব কোনো ঘটনার চিত্র। কিন্তু পরে জানা যায়, ভিডিওটি ছিল সম্পূর্ণ ভুয়া। এই ভুল তথ্য ছড়ানোর বিষয়টি স্বীকার করে স্ট্যানলি জনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। সোমবার (১২ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ খবর নিশ্চিত করে জানায়,

তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন তার রিটুইট করা ভুয়া ভিডিওর জন্য। এক্সে দেওয়া এক পোস্টে স্ট্যানলি জনি লিখেছেন, চারপাশে ঘন কুয়াশার মতো ছড়িয়ে আছে প্রচার-প্রোপাগান্ডা। আমি সবসময় চেষ্টা করি যাচাইকৃত তথ্য নিয়েই টুইট করতে এবং ষড়যন্ত্রতত্ত্ব এড়িয়ে চলতে। কিন্তু কখনো কখনো রিটুইট করার সময় ধরে নিই, অন্য প্ল্যাটফর্ম যা দিচ্ছে তা হয়তো সত্যিই সত্য। তিনি আরও বলেন, (করাচিতে হামলার) এই ভিডিওটি ভুল তথ্য ছিল। এ নিয়ে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পটভূমিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর তথ্য, যার বেশিরভাগই যাচাইবিহীন। এর মধ্যে এমন একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল সাংবাদিকের ভুয়া তথ্য শেয়ার করা গণমাধ্যমের দায়িত্ব

ও সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তাদের ছড়ানো একটি ভুল তথ্যও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। এদিকে স্ট্যানলি জনির প্রকাশ্য ক্ষমা চাওয়া একদিকে যেমন পেশাদারিত্বের পরিচয়, তেমনি এটি সাংবাদিকদের জন্য সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ