পাকিস্তানে সামরিক স্থাপনায় আত্মঘাতী হামলা, নিহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

পাকিস্তানে সামরিক স্থাপনায় আত্মঘাতী হামলা, নিহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরের একটি সামরিক স্থাপনায় দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে ১০ জন নিহত ও ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। মঙ্গলবার ইফতারের পর দুই আত্মঘাতী বোমা হামলাকারী সামরিক স্থাপনার দেয়ালে দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে হামলা করে। এতে দেয়াল ভেঙে গেলে পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী সেনানিবাসে প্রবেশের চেষ্টা করে। এ সময় সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত ও ২৫ জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। খবর উইঅন নিউজের। দুই আত্মঘাতী বোমা হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা। অন্যদিকে হামলায় দুই শিশুসহ তিন নারী ও

দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং দুই নারীসহ ছয় বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সরকারিভাবে হতাহতের সংখ্যা এখনও জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জঙ্গিরা বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি সামরিক স্থাপনার দেয়ালে ঢুকিয়ে দেয়। কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের হামলা নস্যাৎ করে দেয়। বিস্ফোরণের পর গোলাগুলিতে ছয় জঙ্গির মৃত্যু হয়। জঙ্গি সংগঠন জইশ আল ফুরসানের সঙ্গে যুক্ত হাফিজ গুল বাহাদার এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিস্ফোরক ভর্তি দুটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন