পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ October, ২০২৬

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ |
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় বোমা হামলায় সেনাবাহিনীর এক মেজরও নিহত হন। খবর দ্য ডনের সোমবার (১৯ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গোয়াদর জেলার শাদি কৌর ও পাসনি এবং কালাত জেলার জাট্টাকাবাদ এলাকায় সশস্ত্র গোষ্ঠী ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর একাধিক আস্তানায় অবস্থানের তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক কয়েকটি গোষ্ঠীকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে অভিহিত করে। দেশটির দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের ভূমিকা তুলে ধরতেই এই নাম ব্যবহার করা হয়। আইএসপিআরের তথ্যমতে, গত ১৮ অক্টোবর প্রথম অভিযানটি চালানো হয়

কালাত জেলার জাট্টাকাবাদ এলাকায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হন। অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। অন্যদিকে, গোয়াদর জেলার শাদি কৌর ও পাসনি এলাকায় দ্বিতীয় দফায় একাধিক তল্লাশি ও অভিযান চালানো হয়। দ্বিতীয় অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় পেতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ হারান ৩৪ বছর বয়সি মেজর ওয়াজাহাত ওয়াহিদ। তার বাড়ি পাকিস্তানের লাহোরে। আইএসপিআর জানায়, ঘটনাস্থলে পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিনি নিহত হন। সামরিক বাহিনী আরও জানায়, ওই এলাকায় অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়, জাতীয় কর্মপরিকল্পনার

আওতায় কেন্দ্রীয় সর্বোচ্চ কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অধীনে সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের