ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
পাকিস্তানে শান্তি কমিটির বৈঠকে বিস্ফোরণ, নিহত ৭
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলাকালীন বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। সোমবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান ওয়াজির জানান, যেখানে সভা চলছিল সেখানে বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই সবাই নিহত হয়।
এই হামলার পেছনে কে বা কারা রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
উদ্ধারকারী দল এবং স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থল থেকে ইতোমধ্যে বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে।



