পাকিস্তানে দেড় লাখ সরকারি পদ বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানে দেড় লাখ সরকারি পদ বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
রাজনৈতিক অস্থিরতায় অথর্নৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। সংকট কাটিয়ে উঠতে প্রশাসনিক ব্যয় কমাতে সরকারি চাকরিতে দেড় লাখ পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একইসঙ্গে একটি মন্ত্রণালয় বিলুপ্ত ও দুটি মন্ত্রণালয়কে একত্রীকরণ করার কথা জানিয়েছে দেশটির অর্থ ও রাজস্বমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। সোমবার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আওরঙ্গজেব বলেছেন, সরকারের ব্যয় কমাতে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভায় অনুমোদনের পর ৬০ শতাংশ শূন্য পদ বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন সিএডিডি মন্ত্রণালয় বিলুপ্তর বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে দুটি মন্ত্রণালয়কে একত্রীকরণ করা হবে। এর আগে চলতি মাসেই সরকারি কর্মকর্তাদের

অনেকে চাকরি হারাতে পারে বলে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। আগস্ট মাসে সরকারি শূন্য পদ বিলুপ্তির প্রস্তাব দেওয়া হয়। অর্থমন্ত্রী আরও বলেছেন, সরকারের বিভিন্ন পরিকল্পনা দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে। ব্যবসায়ীদের সবাইকে করের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। নিবন্ধনহীন ব্যবসায়ীর সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আওরঙ্গজেব বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বেলআউট প্যাকেজ সুরক্ষাসহ সরকারের পদক্ষেপগুলো অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়