পাকিস্তানে ট্রেনে বন্দুকধারীদের হামলা, ৪৫০ যাত্রী জিম্মি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫

পাকিস্তানে ট্রেনে বন্দুকধারীদের হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ |
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন। এছাড়া ট্রেনের কয়েকশ যাত্রীকে জিম্মি করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেসে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার ট্রেনটি গুদালার এবং পিরু কনেড়ি এলাকা অতিক্রম করাকালে এ হামলা হয়। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সন্ত্রাসীরা ট্রেনটিকে মাচের পাহাড়ি এলাকায় থামাতে বাধ্য করে। এরপর সেখানে যাত্রীদের জিম্মি করা হয়। পাকিস্তানের রেলওয়ে পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে বলে

জানা গেছে। পাকিস্তানের রেলওয়ে বিভাগের কর্মকর্তা মহম্মদ কাশিফ জানিয়েছেন, নয়টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০০ জনেরও বেশি জঙ্গিদের পণবন্দি হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনের নিরাপত্তার দায়িত্ব থাকা ছয় সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি যাত্রীবাহী ট্রেনটি অপহরণ করা হয়। এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে সশস্ত্র বিদ্রোহীরা ট্রেনের দখল নেয়। শাহিদ জানান, পাহাড়ঘেরা রেলপথের আট নম্বর টানেলের ভিতরে অপহৃত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন