পাকিস্তানে ঈদুল আজহা কবে হতে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫

পাকিস্তানে ঈদুল আজহা কবে হতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ |
২০২৫ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান।দেশটিতে আগামী ৭ জুন ঈদুল আজহা বা কুরবানির ঈদ হতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, প্রাথমিক গণনা অনুযায়ী পাকিস্তানে কুরবানির ঈদ হতে পারে ৭ জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। এদিন ওই অঞ্চলে জিলহজের অর্ধচন্দ্রের খোঁজ করা হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা (জিলহজের দশম দিন) ৬ জুন উদযাপিত হতে পারে। আমিরাত

জ্যোতির্বিদ্যা সোসাইটি চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন। যেহেতু বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সেই হিসেবে ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন বাংলাদেশের মুসলমানরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা