পাকিস্তানের রিজার্ভ বাড়াতে চীনের বিশাল অর্থ সহায়তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫
     ৭:০৭ পূর্বাহ্ণ

পাকিস্তানের রিজার্ভ বাড়াতে চীনের বিশাল অর্থ সহায়তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ | ৭:০৭ 97 ভিউ
পাকিস্তানকে ৩৪০ কোটি ডলারেরও বেশি অর্থ ঋণ দিয়েছে চীন। রবিবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। চীনের এই ঋণদানের ফলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ১৪ বিলিয়ন ডলারে উন্নীত হবে। পাকিস্তানের অর্থমন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বেইজিং ২১০ কোটিন ডলারের বেশি ঋণ দিয়েছিল। এই অর্থ গত তিন বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে এবং আরো ১৩০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ পুনঃঅর্থায়ন করেছে, যা ইসলামাবাদ দুই মাস আগে পরিশোধ করেছিল। মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরো ১০০ কোটি ডলার এবং বহুপাক্ষিক অর্থায়ন থেকে ৫০ কোটি ডলারও পাওয়া গেছে বলে ওই সূত্র জানিয়েছে। মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, “এটি আমাদের রিজার্ভকে আইএমএফের লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে।” ঋণ, বিশেষ

করে চীনা ঋণ, পাকিস্তানের নিম্ন বৈদেশিক রিজার্ভ বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আইএমএফ চলতি অর্থবছরের শেষে ৩০ জুন ১৪ বিলিয়ন ডলারের বেশি হওয়া প্রয়োজন ছিল। পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ বিলিয়ন ডলারের আইএমএফ বেলআউটের আওতায় চলমান সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি স্থিতিশীল হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today