পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় মৃত্যু বেড়ে ৭১, আরও বর্ষণের পূর্বাভাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় মৃত্যু বেড়ে ৭১, আরও বর্ষণের পূর্বাভাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তুমুল বর্ষণের মধ্যে ৪৮ ঘণ্টায় অন্তত ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার আরও ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করার পর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) বলেছে, গত ২৫ জুন থেকে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিতে এ পর্যন্ত পাঞ্জাবে ১২৩ জনের মৃত্যুর হয়েছে, আহত হয়েছেন ৪৬২ জন। এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) কাল রোববার থেকে পাঞ্জাবসহ পাকিস্তানের অনেক এলাকায় আবারও ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বলে জানিয়েছে ডন। ভারি বর্ষণ অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কালাবাগ ও চাশমায় সিন্ধু নদীতে বন্যার সতর্কতা জারি করেছে পিডিএমএ। প্রবল বর্ষণের কারণে পাঞ্জাবের অনেক শহরে এরই মধ্যে দেখা দিয়েছে আকস্মিক জলাবদ্ধতা। জলমগ্ন

হয়ে পড়েছে অনেক আবাসিক এলাকা। সংস্থার মহাপরিচালক ইরফান আলী কাথিয়া জানান, পটোহার অঞ্চলের প্লাবিত এলাকাগুলো থেকে ১ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে; এর মধ্যে ৩৯৮ জন ঝিলমে, ২০৯ জন চাকওয়ালে এবং ৪৫০ জন রাওয়ালপিন্ডিতে। গতকাল শুক্রবার বৃষ্টিজনিত কারণে লাহোর ও চিনিওটে ৩ জন, ওকারায় ২ জন এবং চাকওয়াল ও সারগোধায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেসকিউ ১১২২। চাকওয়াল জেলায় দুইজন স্রোতে ভেসে যাওয়ার পর শুক্রবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। অপর একজন ঘরের ছাদ ধসে পড়ে নিহত হন। এদিকে, চাকওয়াল এলাকায় তিন দিন পরও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ইসলামাবাদ বিদ্যুৎ সরবরাহ কোম্পানি আইইএসসিও জানায়, ৯৯টি হাই-টেনশন, ৪৮টি লো-টেনশন বৈদ্যুতিক খুঁটি

এবং ৬৫টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থার প্রকৌশলী ওয়াহিদ আহমেদ আব্বাসি ‘ডন’ পত্রিকাকে জানান, সম্পূর্ণ বিদ্যুৎ পুনরুদ্ধারে আরও দুই দিন লাগতে পারে। পিএমডি সতর্ক করেছে, বৃষ্টিতে শহরাঞ্চলে জলাবদ্ধতা এবং পার্বত্য অঞ্চলে ভূমিধস হতে পারে। বিশেষ করে ২১ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে এদিকে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট জেলা ও প্রাদেশিক প্রশাসনকে জরুরি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!