পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র‌্যাংক পেলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনইয়া-নুম-মারসুসে নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ মঙ্গলবার তাকে এ স্বীকৃতি দিয়েছে বলে ডন জানিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীতে সর্বোচ্চ র‌্যাংক ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান। ১৯৬৫ সালের পর প্রথমবার দুর্লভ এ সামরিক র‌্যাংক পেলেন আসিম মুনির। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে বলেছে, মার্কা-ই-হক ও অপারেশন বুনইয়া-নুম-মারসুসের সময়ে উচ্চ কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে শত্রুর পরাজয় ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য জেনারেল সৈয়দ আসিম মুনিরের এ পদোন্নতি অনুমোদন করেছে সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের এক

সভার পর এ বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ঘটনা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, আসিম মুনির দুর্দান্ত সাহস ও সংকল্পের সঙ্গে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধকৌশল সমন্বয় করেছেন। সশস্ত্র বাহিনীর সর্বব্যাপী প্রচেষ্টা দেখিয়েছেন। সেনাপ্রধানের অনন্য নেতৃত্বের জন্য ধন্যবাদ। মারকা-ই-হকে ঐতিহাসিক বিজয় লাভ করেছে পাকিস্তান। আসিম মুনিরের এ র্যাংক অনুমোদনের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তাকে অবহিত করেছেন। ফিল্ড মার্শাল র‌্যাংক গ্রহণ করে জেনারেল আসিম মুনির বলেন, সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞ। তার এ অর্জন সমগ্র জাতির, পাকিস্তান সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সামরিক ও বেসামরিক শহিদদের। পাকিস্তান আইএসপিআরের এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের

আস্থার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এ সম্মান সমগ্র জাতির আস্থা, যার জন্য লাখ লাখ আসিম তাদের জীবন উৎসর্গ করেছেন। এটি কোনো ব্যক্তির সম্মান নয়, বরং এটি পাকিস্তান সশস্ত্র বাহিনী ও গোটা জাতির সম্মান। আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র‌্যাংক ছাড়াও পাকিস্তানের বিমানবাহিনী প্রধান মার্শাল জহর আহমেদ বাবর সিধুকে তার মেয়াদ শেষে ফের ওই দায়িত্বেই রাখার ঘোষণা দিয়েছে। সেইসঙ্গে অপারেশন চলার সময়ে সেবা দেওয়া সেনা কর্মকর্তা, সেনা সদস্য, প্রবীণ সামরিক কর্মকর্তা, শহিদ ও বিভিন্ন ক্ষেত্রের নাগরিকদের উচ্চপর্যায়ের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?