পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও থামেননি বলে বিএসএফ দাবি করেছে। বিএসএফ এক বিবৃতিতে জানায়, শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ওপারে থাকা সীমান্তবেষ্টনীর দিকে একজন ‘সন্দেহজনক ব্যক্তি’ এগিয়ে আসছিলেন। সীমান্তরক্ষীরা তাকে থামতে বলে চ্যালেঞ্জ করে। কিন্তু তিনি এগিয়ে যেতে থাকায় তারা গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়। বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, নিহত ব্যক্তির চুলে পাকা ভাব রয়েছে। উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-অধীকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ওই হামলাকে

সাম্প্রতিক দশকের ‘নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ’ হামলা হিসেবে অভিহিত করে নয়াদিল্লি। ভারতের অভিযোগ, ইসলামপন্থী ওই হামলাকারীদের পাকিস্তান সমর্থন দিয়েছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। বিএসএফ জানায়, শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের বেড়ার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে এগোতে দেখা যায়। তাকে থামতে বলা হলেও সে অগ্রসর হতে থাকে, তাই বাহিনী গুলি চালাতে বাধ্য হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত