পাঁচ ইসরাইলি সেনাকে হত্যার দাবি কাসসাম ব্রিগেডসের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪

পাঁচ ইসরাইলি সেনাকে হত্যার দাবি কাসসাম ব্রিগেডসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ |
উত্তর গাজার জাবালিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫ সেনাকে কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে আল-কাসসাম ব্রিগেডস। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক শাখাটি জানিয়েছে, উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা ৫ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে। আল-কাসসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেটিতে ইসরাইলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়াও একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। যার ফলে ওই জীপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে। ইসরাইলি প্রতিক্রিয়া এদিকে টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবারের সংঘর্ষে ইসরাইলি সেনাবাহিনী উত্তর গাজায় একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনার

নাম সার্জেন্ট ইউরিয়েল পেরেটজ (২৩)। তিনি কফির ব্রিগেডের নেজাহ ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ওই ঘটনায় আরও তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষটি উত্তর গাজার বেইত হানুন এলাকায় ঘটেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের পর ইসরাইলি বাহিনী গাজায় একটি নৃশংস যুদ্ধ শুরু করে। ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন আরও বাড়িয়ে দেয়। ইসরাইল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে। জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। যার ফলে দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যাকা এখন ধ্বংসস্তুপে পরিণত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অব্যাহত ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি

ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু