পহেলগাঁও হামলা, মোদির বিহার জয়ের নাটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫

পহেলগাঁও হামলা, মোদির বিহার জয়ের নাটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ |
কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলাকে ঘিরে ভারতজুড়ে উঠেছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিরোধী দলগুলোর অভিযোগ, পহেলগাঁওয়ের হামলাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পিত একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’। যার উদ্দেশ্য আসন্ন বিহার নির্বাচনে রাজনৈতিক ফায়দা তোলা। দেশের বিভিন্ন রাজনৈতিক মহল ও বিশ্লেষকরাও এ ঘটনার নেপথ্যে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। যা আরও বাড়িয়ে তুলছে বিতর্কের ঝড়। তাদের সবার একই ভাষ্য-পহেলগাঁওয়ের হামলার ঘটনা মোদির বিহার জয়ের জন্য একটি সাজানো নাটক। এপি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) মোদির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিহারের পাটনায় মোদি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ব্যানার টাঙানো হয়েছে। একজন প্রবীণ ভারতীয় সাংবাদিক

প্রশ্ন তুলে বলেছেন, পহেলগাঁওয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটার মাত্র ৪৫ ঘণ্টার মধ্যে আপনি (মোদি) বিহারে ভোট চাইতে চলে এলেন, এটা কি মানবিক?’ দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, যখন পুরো দেশ পহেলগাঁওয়ের ঘটনার শোক পালনে নিমগ্ন তখন মোদি তার নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের মধ্যেও এ ধারণা জোরালো হচ্ছে যে পহেলগাঁওয়ের ঘটনাটি মোদির বিহার নির্বাচনি কৌশলের অংশ। একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, ‘মোদির বক্তব্য স্পষ্টতই ইঙ্গিত দেয় যে তিনি পহেলগাঁওয়ের ঘটনাকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যবহার করছেন।’ কিছু রাজনৈতিক ভাষ্যকার আরও দাবি করেছেন, পহেলগাঁওয়ের

হামলাটি সম্ভবত পূর্বপরিকল্পিতভাবে নির্বাচনি সময়সূচির সঙ্গে মিলিয়ে করা হয়েছে। এদিকে অধিকৃত কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলা নিয়ে ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি। কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়দের বক্তব্য এবং সরকারি বর্ণনায় আকাশ-পাতাল ফারাক খুঁজে পেয়েছেন বলেও দাবি করেছেন অর্চনা। একজন কাশ্মীরি ড্রাইভার অর্চনা তিওয়ারির কাছে তথ্য প্রকাশ করে বলেছেন, ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। সত্য উন্মোচনের জন্য ওই ড্রাইভারের কথা রেকর্ড করেছিলেন অর্চনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা