পশ্চিমারা অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫

পশ্চিমারা অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ |
সম্প্রতি গাজা ইস্যুতে দেওয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক অ্যাগনেস ক্যালামার্ড। বলেছেন, ‘পশ্চিমারা ১৯ মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’। ক্যালামার্ড শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এমন মন্তব্য করেন। তিনি লিখেছেন, ম্যাক্রোঁ সতর্ক করেছেন যে, ইউক্রেন ও গাজার যুদ্ধের কারণে পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। সত্যিই কি তাই? গাজায় ইসরাইলি গণহত্যায় পশ্চিমাদের জড়িত থাকার ফলে বা এর প্রতিক্রিয়ায় নিরব থাকার ফলে তারা তো ১৯ মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। অ্যামনেস্টি পরিচালকের মতে, সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার জন্য শব্দের চেয়ে অনেক বেশি কিছুর প্রয়োজন। এদিকে ব্রিটিশ সরকার তাদের ৬টি অস্ত্র কারখানায় ১.৫ বিলিয়ন পাউন্ড (২

বিলিয়ন ডলার) ব্যয় করবে এবং যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছে রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাজ্যে তৈরি ৭,০০০ দূরপাল্লার অস্ত্রও কিনবে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলির মতে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থেকে শেখা কঠিন শিক্ষা তাদেরকে এ শিক্ষাই দিয়েছে যে, সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে হবে। এদিকে জার্মানের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুডডয়েচে জেইতুং সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনীয় যুদ্ধের শুরু থেকেই স্পষ্ট ছিল যে, রাশিয়াকে পরাজিত করা বিশেষ করে তার পারমাণবিক শক্তির কারণে অসম্ভব। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুহল স্বীকার করে বলেছেন, এটা স্পষ্ট যে মস্কো এবং

কিয়েভের মধ্যে বিরোধ কেবল কূটনৈতিক সমাধানের মাধ্যমেই সমাধান করা যেতে পারে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর যেকোনো অনুপযুক্ত পদক্ষেপের যথাযথ জবাব দেবে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে আগামী সপ্তাহের বোর্ড অফ গভর্নরস বৈঠকে সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতার পাশাপাশি যেকোনো রাজনৈতিক পদক্ষেপের পরিণতি তুলে ধরতে বলেছেন। কারণ ইরান ইউরোপীয় পক্ষগুলোর যেকোনো অনুপযুক্ত পদক্ষেপের যথাযথ প্রতিক্রিয়া জানাবে। ইরানের সঙ্গে সংস্থাটির অব্যাহত সহযোগিতা, সুরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে সমস্ত ইরানি পারমাণবিক কার্যক্রম পরিচালনা এবং পারমাণবিক কার্যক্রম এবং উপকরণের বিচ্যুতির অনুপস্থিতির কথা উল্লেখ করে আরাগচি আইএইএর মহাপরিচালককে এমনভাবে তথ্য প্রতিফলিত করার আহ্বান জানিয়েছেন, যাতে

কিছু পক্ষ ইরানি জাতির বিরুদ্ধে তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অপব্যবহার করার সুযোগ না পায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক