পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে নারী, শিশুসহ অন্তত ২৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সুন্দরবন উপকূলীয় সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ভারতের সরকারি কর্মকর্তারা বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারের এ তথ্য জানিয়েছেন। খবর আনন্দবাজার ও আইএএনএস। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, গ্রেফতারকৃত বাংলাদেশিদের মধ্যে ১১ জন নারী, ৯ জন পুরুষ ও চারজন শিশু। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার চিলমারি বনাঞ্চলের একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেছেন, চিলমারি বনের একটি গ্রামে লুকিয়ে থাকা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের

ভিত্তিতে গ্রামটিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ নথিপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের মুখে তারা উপকূলীয় পথ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের কথা স্বীকার করেছেন। ওই বাংলাদেশি নাগরিকদের বুধবার জেলার একটি আদালতে তোলা হবে। তবে বাংলাদেশি নাগরিক হিসাবে প্রমাণ করতে পারে, এমন কোনও নথিও ২৪ বাংলাদেশির কারও কাছেই পাওয়া যায়নি। ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পেছনে ওই বাংলাদেশিদের কোনও উদ্দেশ্য আছে কি না, তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে। গ্রেফতারকৃতদের কেউ কেউ জীবিকার সন্ধানে ভারতে গেছেন বলে জানিয়েছেন। দেশটির তদন্তকারী কর্মকর্তারা এ ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!