ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
পরিস্থিতি বুঝে জোটবদ্ধ নির্বাচন করতে বাঁধা নেই: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে তাদের কর্মপরিধি বিস্তৃত করতে কাজ করে যাচ্ছে। দলটি আগামী জাতীয় নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখে। তবে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে, যদি আদর্শগত ও কর্মসূচির মিল থাকে এবং দেশের স্বার্থে প্রয়োজন হয়, তাহলে অন্য কোনো দলের সঙ্গে জোট গঠনেও বাধা নেই বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেন, জোট হওয়ার বাস্তবতাকে আমরা একেবারেই নাকচ করছি না। আবার জোট বাধ্যতামূলক—এমন নিশ্চয়তাও দিচ্ছি না।
বুধবার (২ এপ্রিল) রাতে রংপুরের পীরগাছা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন আরো বলেন, নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, তখন দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও
আদর্শের মিল থাকলে আলোচনা করে জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই এ নিয়ে চূড়ান্ত কিছু ভাবছি না। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ফরমাল ও ইনফরমাল যোগাযোগ চলছে এবং ফ্যাসিবাদবিরোধী যেকোনো পক্ষের সঙ্গে একযোগে কাজ করতে তারা প্রস্তুত। এদিন দুপুর থেকে আখতার হোসেন এনসিপির নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, এনসিপির পীরগাছা উপজেলার সংগঠক শামীম হোসেন, ফারদিন এহসান মাহিম, সোহেল তানভীর, ডা. একরামুল ইসলাম প্রমুখ।