পরকীয়া সন্দেহে স্ত্রীকে গুলি, ৩ সন্তানকে খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গুলি, ৩ সন্তানকে খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ |
পরকীয়া সন্দেহের জেরে স্ত্রীকে গুলি ও তিন সন্তানকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম যোগেশ রোহিলা। প্রদেশটির সাহারানপুর জেলার সাগাথেদা গ্রামের বাসিন্দা তিনি। স্থানীয় পুলিশ সুপার রোহিত সাজওয়ান জানান, গত ২২ মার্চ রোহিলা নিজেই পুলিশকে জানায়, সে তার স্ত্রী ও সন্তানদের গুলি করেছে। তদন্তে উঠে আসে, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন রোহিলা। বহুবার স্ত্রীকে ওই সম্পর্ক ছাড়তে বললেও তা না মানায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সমাজে সম্মানহানির আশঙ্কায় শেষমেশ স্ত্রী ও সন্তানদের উপর গুলি চালান। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন জানিয়েছেন, স্ত্রীর বিশ্বাসঘাতকতার কারণে সমাজে নিজের ভাবমূর্তি

ক্ষুণ্ণ হওয়ায় রোহিলা তার স্ত্রী ও তিন সন্তানকে লক্ষ্য করে নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় ১২ বছরের মেয়ে শ্রদ্ধা ও পাঁচ বছরের ছেলে দেবাংশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ত্রী নেহা ও ৭ বছরের ছেলে শিবাংশকে। পরে শিবাংশেরও মৃত্যু হয় হাসপাতালে। নেহাকে উন্নত চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। ২৩ মার্চ মৃত শিশুদের শেষকৃত্য সম্পন্ন হয়। এই ঘটনায় রোহিলাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলভার, চারটি খালি শেল, ১০টি তাজা কার্তুজ, বন্দুকের ব্যারেল এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রোহিলা জানিয়েছে, সে একজন প্রপার্টি ডিলার। ২০১২ সালে তার প্রথম

স্ত্রী মারা যাওয়ার পর ২০১৩ সালে শামলি জেলার কৈরানার বাসিন্দা নেহাকে বিয়ে করে। পুলিশ জানিয়েছে, তার স্ত্রী নেহার ভাই রজনীশ কুমার অভিযোগ দায়ের করেছেন এবং যোগেশ রোহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। দলের এক কর্মী নিজের তিন সন্তানকে গুলি করে খুন করার পরও কোনও বিবৃতি দেয়নি বিজেপি। তবে উত্তরপ্রদেশের গাঙ্গোহ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কিরাত সিং পিটিআইকে বলেন, ‘আমি জানি না কী কারণে এই ঘটনা ঘটেছে। এটা বেদনাদায়ক।’ এদিকে যোগেশ রোহিলা কোনো দলীয় পদে ছিলেন কি না জানতে চাওয়া হলে বিধায়ক বলেছিলেন, ‘ঘটনাটি অমানবিক এবং এই লোকটি কোন রাজনৈতিক দলকে সমর্থন করে তা প্রশ্ন নয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী