ন্যাশনাল গার্ড সেনাদের গুলি: সিআইএর সঙ্গে কাজ করতেন সন্দেহভাজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫

ন্যাশনাল গার্ড সেনাদের গুলি: সিআইএর সঙ্গে কাজ করতেন সন্দেহভাজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ |
আফগানদের জন্য বিশেষ অভিবাসন সুরক্ষার একটি কর্মসূচির মাধ্যমে ২০২১ সালে অ্যামেরিকায় আসেন লাকানওয়াল। আফগানিস্তান থেকে অ্যামেরিকার সেনা প্রত্যাহারের পর দেশ ছাড়েন তিনি। ওয়াশিংটন ডিসিতে বুধবার ন্যাশনাল গার্ড সেনাদের গুলির ঘটনায় সন্দেহভাজন রহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানে অ্যামেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-সিআইএর সঙ্গে কাজ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, লাকানওয়াল চার বছর আগে অ্যামেরিকায় আসেন। বিবিসি নিউজের খবরে বলা হয়, হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই সেনা সারাহ বেকস্টর্ম (২০) ও অ্যান্ড্রু ওলফকে (২৪) গুলিতে অভিযুক্ত হন লাকানওয়াল। ‘আমাদের প্রার্থনা তারা বেঁচে ফিরুক এবং সর্বোচ্চ অভিযোগ ইচ্ছাকৃত ও পরিকল্পিত হত্যা না হোক’, বৃহস্পতিবার বলেন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার

অ্যাটর্নি জিনাইন পিরো। আফগানদের জন্য বিশেষ অভিবাসন সুরক্ষার একটি কর্মসূচির মাধ্যমে ২০২১ সালে অ্যামেরিকায় আসেন লাকানওয়াল। আফগানিস্তান থেকে অ্যামেরিকার সেনা প্রত্যাহারের পর দেশ ছাড়েন তিনি। হামলা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পিরো ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল অ্যামেরিকার বাহিনীর সঙ্গে লাকানওয়ালের সংযোগ তুলে ধরেন। প্যাটেল জানান, অ্যামেরিকায় আসার আগে আফগানিস্তানে অ্যামেরিকার সহযোগী বাহিনীর সঙ্গে সন্দেহভাজনের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সাবেক এক সামরিক কমান্ডার বিবিসির আফগান সার্ভিসকে জানান, তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুল বিমানবন্দর ছেড়ে যেতে যখন হাজারো আফগান মরিয়া, সে সময়ে প্রহরায় অ্যামেরিকার বাহিনীকে সহায়তা করেন লাকানওয়াল। এর ৯ বছর আগে কান্দাহার স্ট্রাইক ফোর্সের ইউনিট-৩-এ নিয়োগ করা হয়েছিল পাঁচ সন্তানের জনক এ

আফগান নাগরিককে। তিনি যে ইউনিটে কাজ করতেন, সেটি স্থানীয়ভাবে স্করপিয়ন ফোর্সেস হিসেবে পরিচিত। এটি শুরুতে সিআইএর অধীনে কাজ করলেও পরবর্তী সময়ে আফগান গোয়েন্দা বিভাগের অধীনে চলে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন