নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সরকার পতন, তবে কি দক্ষিণ এশিয়া জেন-জি বিপ্লবের উর্বর ভূমি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সরকার পতন, তবে কি দক্ষিণ এশিয়া জেন-জি বিপ্লবের উর্বর ভূমি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
বিক্ষুব্ধ জনতা যখন এগিয়ে এলো তখন লোহার গেটের শব্দ ঢোলের মতো শোনা যাচ্ছিল। মুহূর্তেই গেট ভেঙে জনসমুদ্রের প্রবেশ ঘটে। যারা নিরাপত্তা দায়িত্বে দাঁড়িয়ে ছিল তারা মুহূর্তেই ধরাশায়ী হয়। অনেক নেতার বাড়ির আঙিনা হাজার হাজার মানুষের পা পড়ে কর্দমাক্ত হয়ে যায়। কেউ নিয়ে যাচ্ছিল দামি বিছানার চাদর, আবার কেউ নিচ্ছে জুতা। গত সপ্তাহে এমনই চিত্র ছিল নেপালে। ২০২২ সালে একই ধরনের চিত্র দেখা যায় শ্রীলঙ্কায় এবং ২০২৪ সালে বাংলাদেশে। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপালে ৩ কোটি মানুষের বসবাস। দেশটি যখন ঐতিহ্যবাহী নির্বাচনী গণতন্ত্রের বাইরে ভিন্ন ধাঁচে নিজের ভবিষ্যৎ রচনার পরিকল্পনা করছে, তখন দক্ষিণ এশিয়ায় একের পর এক সরকার পতনের ঘটনা একটি

প্রশ্নের জন্ম দিয়েছে। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া কি জেন-জিদের বিপ্লবের উর্বর ভূমি। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে গবেষণা করা পল স্ট্যানিল্যান্ড বলেন, এটা খুবই আশ্চর্যজনক। এ ধরনের অস্থিরতার ফলে নতুন রাজনীতির পথ তৈরি হচ্ছে। গত বৃহস্পতিবার ১০ হাজার নেপালি যুবক, যাদের মধ্যে প্রবাসীরাও ছিলেন। তারা একটি অনলাইন প্লাটফর্মের মাধ্যমে জরিপে অংশ নিয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেন। সকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে নেপালে তিন দিনের বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৭০ জন নিহত হয়। এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের পরই দেশটিতে আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। ব্যাপক বিক্ষোভের

মুখে ক্ষমতায় থাকতে পারেনি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। বাধ্য হন পদত্যাগ করতে। যদিও তিনি জেন-জিদের বিক্ষোভ নিয়ে শুরুতে বিদ্রুপ করেছিলেন। এর মাধ্যমে এটাই পরিষ্কার, দক্ষিণ এশিয়ায় রাষ্ট্রীয়ভাবে তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। এর এ থেকেই তারা আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। স্ট্যানিল্যান্ড আলজাজিরাকে বলেন, দক্ষিণ এশিয়ায় এটি একটি নাটকীয় ঘটনা। কারণ এ অঞ্চলে সব সময় রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বিক্ষোভ করেছেন। তবে এর ফলে সরকার পরিবর্তন খুব একটা হয়নি; কিন্তু এখন পুরোপুরি ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে ভিন্ন ভিন্ন চাহিদার প্রেক্ষাপটে বিক্ষোভ শুরু হয়। তবে বিশ্লেষকরা বলেছেন, এসব দেশে সরকার পরিবর্তনের বিক্ষোভের একাধিক সমস্যা নিয়ে সৃষ্টি হলেও তরুণদের লক্ষ্য ছিল অভিন্ন।

কারণ রাজনৈতিক নেতাদের মিথ্যা প্রতিশ্রুতির ওপর তারা আর নির্ভর করে থাকতে চায় না। তাদের মতে, এ ধরনের বিক্ষোভ অকে অপরের জন্য শিক্ষা। এখন একটাই প্রশ্ন, পরবর্তী সময় কোথায় এ ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল