নেতানিয়াহু ও ইসরায়েল এখন বিশ্বদৃষ্টিতে বিতর্কিত : জরিপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৫

নেতানিয়াহু ও ইসরায়েল এখন বিশ্বদৃষ্টিতে বিতর্কিত : জরিপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের চালানো নির্বিচার হত্যাযজ্ঞের পর বিশ্বব্যাপী ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি চোখে পড়ার মতোভাবে বেড়েছে। এই চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে। মঙ্গলবার (৩ জুন) প্রকাশিত জরিপটির বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২৪টি দেশের ২৮ হাজারের বেশি মানুষ এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ দেশেই নেতানিয়াহু এবং ইসরায়েল সম্পর্কে বিরূপ মতামত বৃদ্ধি পেয়েছে। জরিপে দেখা যায়, কেনিয়া এবং নাইজেরিয়া ব্যতীত অন্য কোনো দেশেই এক-তৃতীয়াংশের বেশি মানুষ নেতানিয়াহুকে সমর্থন করেননি। অর্থাৎ, বিশ্ব নেতাদের মধ্যে তার গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে কমে গেছে। পাশাপাশি ইসরায়েল

রাষ্ট্র সম্পর্কেও নেতিবাচক ধারণা বেড়েছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতেই এই পরিবর্তন স্পষ্ট। যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ২০২২ সালের তুলনায় এটি ১১ শতাংশ বেশি। যুক্তরাজ্যেও একই চিত্র- সেখানে নেতিবাচক ধারণা ৪৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬১ শতাংশে। গাজা যুদ্ধ ঘিরে চলমান মানবিক বিপর্যয়কেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ একে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতি জনমতের এই নেতিবাচক ঝোঁক দেশটির কূটনৈতিক অবস্থান ও

বৈশ্বিক সমর্থন প্রাপ্তির সম্ভাবনার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্লেষণ অনুযায়ী, এই গণমত ক্রমেই আরও বিস্তৃত হচ্ছে এবং ভবিষ্যতে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার