নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল জিম্মিদের বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুজন বক্তব্য দেন। খবর আলজাজিরার। এ সময় নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমরা জিম্মিদের বের করে আনতে চাই।জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে। তাদের বের করে আনা একটি দীর্ঘ প্রক্রিয়া। ট্রাম্প আরও বলেন, গাজা উপত্যকা একটি মৃত্যুফাঁদের মতো এবং এটি একটি খুব বিপজ্জনক জায়গা যা পুনর্নির্মাণের জন্য কয়েক বছর প্রয়োজন।আমি বুঝতে পারছি না, ইসরাইল

কেন অতীতে গাজা উপত্যকা ছেড়ে দিয়েছে।ফিলিস্তিনিদের হত্যা ও দুর্দশা থেকে রেহাই দিতে অন্যান্য দেশ গাজা উপত্যকা থেকে তাদের গ্রহণ করতে প্রস্তুত। ইসরাইলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমরা ইসরাইলকে প্রতিবছর ৪ বিলিয়ন ডলার দিচ্ছি এবং আমরা তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখব।আমরা আরেকটি যুদ্ধবিরতি চুক্তি এবং গাজায় আটক জিম্মিদের মুক্তির চেষ্টা করছি।গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু তাদের আত্মা ক্ষতবিক্ষত ছিল।আমি গাজা উপত্যকা থেকে মুক্তি পাওয়া ১০ জন জিম্মির সাক্ষাৎকার নিয়েছি যারা তাদের বিরুদ্ধে হামাসের নৃশংসতার কথা বলেছেন।আমরা গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু পাশাপাশি বসেন। এ সময় ডোনাল্ড

ট্রাম্প নিজেকে ইসরাইলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন। অপর দিকে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান। ট্রাম্পকে ইসরাইল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু অভিহিত করেন তিনি। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য–ঘাটতি দূর করবেন। তিনি মনে করেন, এটিই সঠিক কাজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর