নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার সমালোচনায় বাইডেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার সমালোচনায় বাইডেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে ‘অসঙ্গত’ ও ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়ে এ মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জো বাইডেন বলেছেন, ‘আইসিসি যা-ই বলুক, ইসরাইল ও হামাসের মধ্যে কোনো তুলনা হয় না। আমরা সবসময় ইসরাইলের পাশে থাকব এবং দেশটির নিরাপত্তার প্রতি হুমকির বিষয়ে দৃঢ় অবস্থান নেব। আইসিসি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউজ আরও একটি বিবৃতিতে জানায়, তারা এসব অভিযোগকে ‘মূলগতভাবে প্রত্যাখ্যান’ করছে। হোয়াইট হাউজের জাতীয়

নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, আমরা গ্রেফতারি পরোয়ানার জন্য প্রসিকিউটরের তাড়াহুড়ো ও প্রক্রিয়াগত ত্রুটিতে গভীর উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে, এই বিষয়ে আইসিসির কোনও এখতিয়ার নেই। তবে ওই বিবৃতিতে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, আইসিসির পক্ষপাতিত্ব ও জাতিসংঘের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানুয়ারিতে কঠিন প্রতিক্রিয়া দেওয়া হবে। তিনি আরও দাবি করেন, আইসিসির কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং যুক্তরাষ্ট্র সরকার এসব অভিযোগ নাকচ করেছে। ওয়াল্টজের মন্তব্য রিপাবলিকানদের মধ্যে আইসিসির বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়িয়েছে। কয়েকজন সিনেটর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইসিসির ওপর নিষেধাজ্ঞা

আরোপের আহ্বান জানিয়েছেন। আইসিসি বৃহস্পতিবার জানায়, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া, দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। তবে ইসরাইল দাবি করেছিল, জুলাই মাসে গাজার একটি বিমান হামলায় দেইফ নিহত হয়েছেন। যদিও হামাস এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরাইল—উভয়েই আইসিসির সদস্য নয় এবং তারা এই আদালতের এখতিয়ার স্বীকার করে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে