পদ্মা একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এলো এক্সিম ব্যাংক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ December, ২০২৪

পদ্মা একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এলো এক্সিম ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ December, ২০২৪ |
সমস্যাকবলিত পদ্মা ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এলো এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের গত সোমবারের সভায় নেওয়া এ সিদ্ধান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের চাপের মুখে গত ১৪ মার্চ ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ আলাদা বৈঠক করে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। এর পর ১৮ মার্চ বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এমওইউ সই করে ডিএসইতে ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের শুরুর দিকে একীভূতকরণের উদ্যোগ নেন আব্দুর রউফ তালুকদার। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি পদত্যাগ করে আত্মগোপনে আছেন। ওই সময়ে ব্যাংক দুটির পর্ষদে যারা ছিলেন, তারাও বাদ পড়েছেন। ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা

নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংক ও এবিএবির চেয়ারম্যানের পদ হারিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে নতুন পর্ষদ একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ৩১ জানুয়ারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সভায় তৎকালীন গভর্নর দুর্বল ব্যাংক একীভূত হওয়ার পরামর্শ দেন। এর পর ৪ মার্চ ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধি দলের বৈঠকে চলতি বছরের মধ্যে ১০টি দুর্বল ব্যাংক একীভূত করার ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান