পেনশন পুনঃস্থাপনের বয়সসীমা কমিয়ে ১০ বছর করার দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪

পেনশন পুনঃস্থাপনের বয়সসীমা কমিয়ে ১০ বছর করার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ |
নতুন ও পুরোনো স্কেলের পেনশনভোগীদের বৈষম্য দূর, পুনঃস্থাপনের বয়সসীমা কমানো এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি জানিয়েছে পেনশন বৈষম্য দূরীকরণ পরিষদ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সভাপতি নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সরকারি অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম শহীদ খান, সহ-সভাপতি কৃষিবিদ শহিদুল ইসলাম, শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সাধারণ সম্পাদক মো. ইনতাজ আলী প্রমুখ। নজরুল ইসলাম বলেন, শতভাগ সমর্পিত পেনশন পুনঃস্থাপনের বয়সসীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করতে হবে। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ১৫ বছরে পেনশন পুনঃস্থাপনের

সুবিধা পেতে হলে একজন পেনশনারকে কমপক্ষে ৭৩ অথবা ৭৫ বছর বেঁচে থাকতে হবে। বর্তমান গড় আয়ু ৬৯ দশমিক ৬ বছর। একজন পেনশনার ৭৫ বছর বেঁচে থেকে পেনশন পুনঃস্থাপনের সুবিধা পেলেও তিনি কতদিন তা ভোগ করতে পারবেন, তা বিবেচনায় আনা প্রয়োজন। তিনি বলেন, অবসরপ্রাপ্তদের পেনশন পুনঃস্থাপন হওয়ার এক দিন আগেও তিনি যদি মারা যান, তাহলে তাঁর পরিবার পেনশনপ্রাপ্তি থেকে বঞ্চিত হন। ফলে যৌক্তিক কারণেই পেনশন পুনঃস্থাপনের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করা হলে উপকারভোগীর সংখ্যা অনেক বাড়বে এবং তারা জীবনের শেষ কিছুদিন আর্থিক নিরাপত্তা ভোগ করার সুযোগ পাবেন। নজরুল ইসলাম আরও বলেন, সঞ্চয়পত্র ও এফডিআরের মুনাফার হার ক্রমাগত হ্রাস এবং অস্বাভাবিক

মূল্যস্ফীতির কারণে পেনশনাররা আর্থিকভাবে সংকটাপন্ন। বিশেষত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তারাই পেনশনভোগীর শতকরা ৮০ ভাগ। লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই ১৯৯৪ থেকে জুন ২০১৭ পর্যন্ত সময়ে সরকারি কর্মচারীরা শতভাগ পেনশন সমর্পণ করতে পারতেন। প্রধানত, ছেলেমেয়ের পড়াশোনা, বিয়ে, পেনশন জটিলতা এবং রাজনৈতিক হয়রানির ভয়ে অনেকেই শতভাগ পেনশন সমর্পণ করেন। অনেকেই শেয়ারবাজার এবং ব্যবসা-বাণিজ্যে টাকা খাটিয়ে নিঃস্ব হয়ে যান। শতভাগ পেনশন সমর্পণের ভ্রান্ত নীতি গণকর্মচারীদের চরম আর্থিক দুর্ভোগ ডেকে আনে। এ অবস্থায় অনেক আবেদনের পর সরকার ২০১৮ সালের ৮ অক্টোবর শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন ১৫ বছরে পুনঃস্থাপনের প্রজ্ঞাপন জারি করে। কিন্তু এ আদেশের পরিপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ শতভাগ পেনশন

সমর্পণকারীর প্রকৃত কল্যাণ নিশ্চিত হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি পূরণ না হলে সম্মিলিতভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল