হত্যার কারণ নিয়ে বাদী-অভিযুক্তের পাল্টাপাল্টি বক্তব্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪

হত্যার কারণ নিয়ে বাদী-অভিযুক্তের পাল্টাপাল্টি বক্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ |
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় শারমিন বেগম নামে এক নারীকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাদী-অভিযুক্তের পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। আটক ফারহান রনি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে বলেছেন, মেয়েকে রনির সঙ্গে দিয়ে তাদের সম্পত্তি গ্রাস করতে চেয়েছিলেন শারমিন বেগম। এ কারণে শারমিনকে তিনি হত্যা করেছেন। আজ বুধবার সকালে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন এ তথ্য জানিয়েছেন। এদিকে মামলার বাদী রুমা আক্তার দাবি করেছেন, চুরি করা হাঁসের মাংস রান্না করে না দেওয়ায় শারমিনকে হত্যা করেছেন আটক রনি। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার রহিমপুর গ্রামের বাড়ি থেকে আগুনে পোড়ানো শারমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই অভিযুক্ত ফারহান রনিকে (৩০) আটক করা হয়। এ ঘটনায় শারমিন বেগমের বড় মেয়ে রুমা আক্তার ফারহান আটক রনিকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শারমিন বেগম ও তার স্বামী নুরুল ইসলাম গত ৪০ বছর ধরে শাহনেওয়াজ ভূঁইয়ার একটি জায়গায় মাটির ঘর তুলে বসবাস করছেন। আগে শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির কাজকর্ম করত তারা। এখন ভিক্ষাবৃত্তি ও মানুষের বাড়িতে কাজ করে দিনাতিপাত করেন। তাদের তিন মেয়ের বিয়ে হয়েছে। তাদের কোনো ছেলে নেই। মঙ্গলবার রাতেও শারমিন বেগম ওই ঘরেই ছিলেন। ভোরে পুলিশের হাতে আটক রনি তার মা অসুস্থ বলে শারমিনকে ডেকে আনেন। নিহত শারমিন বেগমের স্বামী নুরুল

ইসলাম বলেন, ভোরে ঘুম থেকে গাঁও করতে (ভিক্ষা) যাওয়ার সময় আমার স্ত্রী ঘরেই ছিল। বিকেলে ফিরে শুনি আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করেছে কিছু বুঝতে পারছি না। এ দিকে মামলার বাদী রুমা আক্তার অভিযোগ করে বলেন, তার মা শারমিন বেগমকে চুরি করা হাঁস রান্না করে দিতে বলেছিল রনি। সেটা না করায় তার মাকে হত্যা করেছেন রনি। এ বিষয়ে ওসি মো. ছমিউদ্দিন বলেন, আটক ফারহান রনি প্রাথমকিভাবে হত্যার দায় স্বীকার করেছেন। রনি দাবি করেছেন, শারমিন বেগম তার মেয়েকে রনির সঙ্গে বিয়ে দিয়ে তাদের সম্পত্তি দখল করতে চেয়েছিলেন। তাকে বস করতে তাবিজও করেছিল বলে দাবি করেন রিন। আজ তাকে আদালতে

পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড় “শেখ হাসিনা ভারতে প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত অতিথি, প্রত্যার্পণযোগ্য বন্দি নন”: ভারতের অবস্থান সুস্পষ্ট এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি সৌদিতে বাংলাদেশি দুই ভাই নিহত রাতে কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে