ঘর বেঁধেছেন ১৬ তারকা, কমেছে বিচ্ছেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ December, ২০২৪

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

ঘর বেঁধেছেন ১৬ তারকা, কমেছে বিচ্ছেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ December, ২০২৪ |
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর ২০২৫। বিনোদন জগতের জন্য এ বছরটি ছিল বেশ ঘটনাবহুল। এবছর বিয়ের খবর দিয়েছেন বিনোদন অঙ্গনের ১৬ জন তারকা। আরিফিন শুভ, মাহিয়া মাহি ও নির্মাতা দীপঙ্কর দীপন ছাড়া কারো বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি। গেল বছর অভিনেতা শরিফুল রাজ, অভিনেত্রী পরীমণি, তানিয়া, সংগীতশিল্পী এসআই টুটুল ও মাইনুল আহসান নোবেল বিচ্ছেদের ঘোষণা দেন। অর্থাৎ ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিনোদন অঙ্গনে বিচ্ছেদের ঘটনা কম। মৌসুমী হামিদ দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের শুরুতেই নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ১১ জানুয়ারি লেখক আবু সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। ফারহান আহমেদ জোভান মৌসুমী হামিদের বিয়ের পরদিনই জানুয়ারি মাসের

১২ তারিখে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দেড় বছরের প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে সারেন জোভান। নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজুর নূর ইমরান চলতি বছর ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন। নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি। জিনাত সানু স্বাগতা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা গত ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অর্চিতা স্পর্শিয়া ১৩ ফেব্রুয়ারি সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ

করছেন। তামিম মৃধা ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের কথা জানান ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। সালহা খানম নাদিয়া চলতি বছরের ২১ জুন রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে বরের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বরের নাম সালমান আরাফাত। তারা দু’জন আগে থেকেই পরিচিত ছিলেন। রুকাইয়া জাহান চমক ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২১ জুন বিয়ে করেছেন। ছোট আয়োজনে মাত্র ৯ টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সহীদ উন নবী বিয়ের দুই বছর পর গত ৮ অক্টোবর এ খবর প্রকাশ করেন নির্মাতা

ও অভিনেতা সহীদ উন নবী। তার স্ত্রীর নাম লামিয়া। তিনি শোবিজের কেউ নয়। একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছে। শিরিন শিলা নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন ১০ অক্টবোর। তার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। সুজানা জাফর দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের ২৮ অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। তার স্বামীর নাম সৈয়দ হক। গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা। স্বামী সৈয়দ হকও দুবাইতে থাকেন। সাবরিনা সুলতানা কেয়া গত ২৮ নভেম্বর বিয়ে করেন নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তানজিকা আমিন গত ৬

ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তানজিকা আমিন। রাজধানী ঢাকার বেইলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তার স্বামীর নাম সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। সংগীতশিল্পী মিলন ১ মার্চ বিয়ে খবর প্রকাশ্যে আনেন সংগীতশিল্পী মিলন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিলনের স্ত্রীর নাম মেহেরিমা দীপ্তি। শারমীন জোহা শশী গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন ‘হাজার বছর ধরে’ সিনেমার নায়িকা ‘টুনী’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শশী। বর খালিদ হোসাইন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির

সঙ্গে জড়িত। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। আবার অনেক সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছেন। বিচ্ছেদের খবর মাহিয়া মাহি ১৬ ফেব্রুয়ারি রাতে এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান, তিনি তার স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের কথা জানালেও সেই তারিখ জানাননি মাহি। তবে শোবিজ অঙ্গনে কান পাতলে শোনা যায়। স্বামীর সঙ্গে একেবারেই আলাদা তিনি। আরিফিন শুভ সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। দীপংকর দীপন গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে সংযুক্তা মিশুর সঙ্গে বিয়েবিচ্ছেদের বিষয়টি জানান ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা খ্যাত বহুল পরিচিত নির্মাতা দীপংকর দীপন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান